
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

মিলন-গোধূলি রাঙা হয়ে এলো ঐ সোনার গগনময়। দাও আশিস অভয়, হে দেব জ্যোতির্ময়।। মিলিল আবার দুইটি প্রাণ কত যুগ পরে, হে ভগবান সার্থক কর, হে মনোহর, এ মিলন অক্ষয় যেন চির-সুখী হয়, হে দেব জ্যেতির্ময়।।
নাটিকাঃ ‘পুতুলের বিয়ে’
রাগঃ
তালঃ দাদ্রা

ঘুমিয়ে গেছে শ্রান্ত হ’য়ে আমার গানের বুলবুলি — করুণ চোখে চেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি।। ফুল ফুটিয়ে ভোর বেলাতে গান গেয়ে নীরব হ’ল কোন নিষাদের বান খেয়ে; বনের কোলে বিলাপ করে সন্ধ্যা–রাণী চুল খুলি’।। কাল হ’তে আর ফুটবে না হায় লতার বুকে মঞ্জরী, উঠছে পাতায় পাতায় কাহার করুণ নিশাস্ মর্মরি’। গানের পাখি গেছে উড়ে, শূন্য নীড় — কণ্ঠে আমার নাই যে আগের কথার ভীড় আলেয়ার এ আলোতে আর আসবে না কেউ কূল ভুলি’।।
রাগঃ ইমন-ভূপালী
তালঃ দাদ্রা
শিল্পীঃ সতীনাথ

জয় বিবেকানন্দ সন্ন্যাসী বীর চির গৈরিকধারী। জয় তরুণ যোগী, শ্রীরামকৃষ্ণ-ব্রত-সহায়কারী।। যজ্ঞাহুতির হোমশিখা সম, তুমি তেজস্বী তাপস পরম ভারত-অরিন্দম নমো নমঃ বিশ্বমঠ বিহারী।। (মদ) গর্বিত বল-দর্পীর দেশে মহাভারতের বাণী শুনায়ে বিজয়ী ঘুচাইলে স্বদেশের অপযশ গ্লানি। (নব) ভারতে আনিলে তুমি নব বেদ মুছে দিলে জাতি ধর্মের ভেদ জীবে ঈশ্বরে অভেদ আত্মা জানাইলে হুঙ্কারি১।।
১. উচ্চারি
রাগঃ
তালঃ তেওড়া

নীরব সন্ধ্যা, নীরব দেবতা খোলো মন্দির দ্বার। ম্লান হ’ল বেদনায় অঞ্জলি নিশি-গন্ধ্যার।। নিভিয়া যায় হায় অঞ্চল-তলে নয়নের প্রদীপ নয়নের জলে, শুকাইল নিরাশায় চন্দন ফুলদল তোমার বরণ ডালার।। মৌন র’বে আর কতকাল বল পাষাণ-বেদীতে, কত জনম কত পূজারিণীর আয়ু-দীপ নিভাইতে। দিনের তপস্যার শেষে সাঁঝ-লগনে আশার চাঁদ কি গো উঠিবে না গগনে, আমার শেষ বাণী তোমার চরণে — নিবেদনের ক্ষণ পাব নাকি আর।।
রাগঃ
তালঃ
রুমু রুম্ঝুম্ জল-নূপুর বাজায়ে কে — মোরে বর্ষার প্রভাতে গেলে ডেকে।। কে গো আনন্দিনী, কাহার নন্দিনী শ্রবণ মন বলে তোমারে চিনি চিনি, তব আসার আশে, চির-বিরহিণী — পথ চেয়ে আছি কবে থেকে।। মনের মধুবনে সহসা পাপিয়া ‘পিয়া পিয়া’ ব’লে উঠিল ডাকিয়া, তোমার স্মৃতি আজি উদাস-আকাশে — মেঘের কাজল দিল মেখে।।
রাগঃ
তালঃ
নিশিদিন তব ডাক শুনিয়াছি মনে মনে শ্রবণে শুনিনি আহ্বান তব পবনে শুনেছি বনে বনে।। হে বিরহী তব আতাস পাণ্ডু করেছে তোমার আকাশ বিজনে তোমারে করিয়াছি ধ্যান শুধা যে ফিরিনি জনে জনে।। সকলে যখন ঘুমায়ে পড়েছে আধ রাতে স্মৃতি মঞ্জুষা খুলিয়া দেখেছি নিরালাতে। যদি তব ছবি ম্লান হয়ে যায় অশ্রু সলিলে ধুয়ে রাখি তায় দেবতা তোমারে মৌন পূজায় নীরবে ধেয়াই নিরজনে।।
রাগঃ
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan