
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

বাহির দুয়ার মোর বন্ধ হে প্রিয় মনের দুয়ার আছে খোলা, সেই পথে এসো হে মোর চিত-চোর — হে দেবতা পথ ভোলা।। সেথা নাহি কুল লাজ কলঙ্ক ভয়, নাহি গুরুজন গঞ্জনা নিরদয়; তাই গোপন মানস তমাল কুঞ্জে (আমি) বাঁধিয়াছি ঝুলন দোলা।। মোর অন্তরে বহে সদা অন্তঃসলিলা অশ্রু-নদী — সেই যমুনার তীরে কর তুমি লীলা নিরবধি । সে মিলন-মন্দিরে জাগাবে না কেহ, তব দেহে বিলীন হবে মোর দেহ; অনন্ত বাসর-শয্যা রচিয়া অনন্ত মিলনে রহিব উতলা।।
রাগঃ
তালঃ কাহার্বা

বিরহী বেণুকা যেন বাজে সখি ছায়ানটে। উথলি’ উঠিল বারি শীর্ণা যমুনাতটে।। নীরব কুঞ্জে কুহু গেয়ে ওঠে মুহু মুহু, আঁধার মধু বনে বকুল চম্পা ফোটে।। সহসা সরস হল বিরস বৃন্দাবন, চন্দ্রা যামিনী হাসে খুলি মেঘ-গুণ্ঠন। সে এলো, তারে নিরখি’ পরান কি রবে সখি, আবেশে অঙ্গ মম থরথর কেঁপে ওঠে।।
রাগঃ ছায়ানট
তালঃ ত্রিতাল
শ্যাম-সুন্দর-গিরিধারী। মানস মধু-বনে মধুমাধবী সুরে মুরলী বাজাও বনচারী।। মধুরাতে হে হৃদয়েশ মাধবী চাঁদ হয়ে এসো, হৃদয়ে তুলিও ভাবেরই উজান রস-যমুনা-বিহারী।। অন্তর মন্দিরে প্রীতি ফুলশয্যায় বিলাস কর লীলা-বিলাসী, আঁখির প্রদীপ জ্বালি' শিয়রে জাগিয়া রব শ্যাম, তব রূপ-পিয়াসি। যত সাধ আশা গেল ঝরিয়া, পর তাই গলে মালা করিয়া; নূপুর করিব তব চরণে গাঁথি' মম নয়নের বারি।।
রাগঃ মধুমাধবী সারং
তালঃ ত্রিতাল

দেশে দেশে গেয়ে বেড়াই তোমার নামের গান হে খোদা, এ যে তোমারই হুকুম, তোমারই ফরমান।। এমনি তোমার নামের আছর – নামাজ রোজার নাই অবসর, তোমার নামের নেশায় সদা মশগুল মোর প্রাণ।। তকদিরে মোর এই লিখেছ হাজার গানের সুরে নিত্য দিব তোমার আজান আঁধার মিনার-চূড়ে। কাজের মাঝে হাটের পথে রণ-ভূমে এবাদতে আমি তোমার নাম শোনাব, করব শক্তি দান।।
রাগঃ
তালঃ কাহার্বা

মোর স্বপ্নে যেন বাজিয়েছিলে করুণ রাগিণী। হে রূপকুমার! ঘুমিয়েছিলাম, সেদিন জাগিনি।। যেন আধোঘুমের ঘোরে দেখেছিলাম চুরি ক’রে, চাইতে গিয়ে চোখের জলে চাইতে পারিনি।। তন্দ্রা আমার টুট্ল তবু শরম ভরে, (হে) চির-চাওয়া! পারিনি’ক ডাকতে আদরে। চেয়ে চেয়ে আমার পানে চ’লে গেলে অভিমানে, (তোমার) পথের-ধূলি হইনি কেন হতভাগিনী।।
রাগঃ
তালঃ
আমি বেলপাতা জবা দেব না মাগো দেব শুধু আঁখিজল। মাগো হাত দিয়ে যাহা দেওয়া যায়, পাই হাতে শুধু তার ফল।। হাত দিয়ে ফল দিতে যাই (মাগো) হাতে হাতে তার ফল পাই, পাই অর্থ বিভব যশ পাই না অমৃত আনন্দ মাগো, পাই না হৃদয়ে রস। তাই আঁখিতে রাখিব ব’লে মা আনিয়াছি আঁখি ছলছল।। এবার রাখিব চোখে চোখে তোরে ছাড়িয়া দেব না আর, মাগো তুই চ’লে গেলে হয়ে যায় মোর ত্রিলোক অন্ধকার। এবার দেখিবে নিত্য হৃদয় তোর রাঙা চরণের অরুণ উদয়, তাই জবা ফেলে দিয়ে মেলিয়াছি তাই হৃদয়ের শতদল।।
রাগঃ দেশ
তালঃ দাদ্রা
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan