
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

মন লহ নিতি নাম রাধা শ্যাম গাহো হরি গুণ গান। তব ধন জন প্রাণ, যাহার কৃপার দান জপ তারি নাম জয় ভগবান জয় ভগবান।। জনক-জননীর স্নেহে তাঁহার হেরিস্ তুই স্নেহময়, ভাই ভগিনীর প্রীতিতে যাঁর, শান্ত মধুর পরিচয়। প্রণয়ী বন্ধুর মাঝে, যাঁর প্রেম রূপ বিরাজে; পুত্র কন্যা-রূপে সেই জুড়ায় তাপিত পরান।। তৃষ্ণা ক্ষুধায় সেই কৃষ্ণেরি লীলা, হাসে শ্যাম শস্যে কুসুমে রঙিলা; তরঙ্গে ছলছল আঁখি জল-নীলা, কল-ভাষা নদী-কলতান। দেয় দুখ্ শোক সেই, পুন সেই করে ত্রাণ। জয় ভগবান, জয় ভগবান, জয় ভগবান।।
রাগঃ বেহাগ
তালঃ কাহার্বা

স্নিগ্ধ-শ্যাম-বেণী-বর্ণা এসো মালবিকা অর্জুন-মঞ্জরি-কর্ণে গলে নীপ-মালিকা, মালবিকা।। ক্ষীণা তন্বী জল-ভার-নমিতা শ্যাম জম্বু-বনে এসো অমিতা আনো কুন্দ মালতী যুঁই ভরি থালিকা, মালবিকা।। ঘন নীল বাসে অঙ্গ ঘিরে এসো অঞ্জনা রেবা-নদীর তীরে। পরি’ হংস-মিথুন আঁকা শাড়ি ঝিল্মিল্ এসো ডাগর চোখে মাখি সাগরের নীল ডাকে বিদ্যুৎ ইঙ্গিতে দিগ্-বালিকা, মালবিকা।।
রাগঃ মিঞা কী মল্লার
তালঃ কাহার্বা
শিল্পীঃ অনুপ জালোটা

ওমা নির্গুণেরে প্রসাদ দিতে তোর মত কেউ নাই। তোর পায়ে মা তাই রক্তজবা গায়ে শ্মশান-ছাই।। দৈত্য-অসুর হনন ছলে ঠাঁই দিস্ তুই চরণ তলে, আমি তামসিকের দলে মা গো তাই নিয়েছি ঠাঁই।। কালো ব’লে গৌরী তোরে কে দিয়েছে গালি, (ওমা) ত্রিভুবনের পাপ নিয়ে তোর অঙ্গ হ’ল কালি। অপরাধ না করলে শ্যামা ক্ষমা যে তোর পেতাম না মা, (আমি) পাপী ব’লে আশা রাখি চরণ যদি পাই।।
রাগঃ
তালঃ দাদ্রা

আমার মুক্তি নিয়ে কি হবে মা, (মাগো) আমি তোরেই চাই স্বর্গ আমি চাইনে মাগো, কোল্ যদি তোর পাই॥ (মাগো) কি হবে সে মুক্তি নিয়ে, কি হবে সে স্বর্গে গিয়ে; যেথায় গিয়ে তোকে ডাকার আর প্রয়োজন নাই॥ যুগে যুগে যে লোকে মা প্রকাশ হবে তোর (আমি) পুত্র হয়ে দেখব লীলা এই বাসনা মোর। তুই, মাখাস্ যদি মাখ্ব ধূলি, শুধু তোকে যেন নাহি ভুলি; তুই, মুছিয়ে ধূলি নিবি তুলি বক্ষে দিবি ঠাঁই॥
রাগঃ
তালঃ কাহার্বা
১.

২.

রিম্ ঝিম্ রিম্ ঝিম্ বরষা এলো আমারি আশালতা সজল হলো॥ কুসুম কলি মুঞ্জরিল বিরহী লতিকা সহসা ফুটিল মন এলোমেলো মেদুর ছাইলো॥
রাগঃ গৌড় সারং
তালঃ তেওড়া
কেমনে রাখি আঁখি–বারি চাপিয়া প্রাতে কোকিল কাঁদে নিশীথে পাপিয়া।। এ ভরা ভাদরে আমার মরা নদী উথলি’ উথলি’ উঠিছে নিরবধি আমার এ ভাঙা ঘটে, আমার এ হৃদিতটে চাপিতে গেলে ওঠে দু’কূল ছাপিয়া।। নিষেধ নাহি মানে আমার এ পোড়া আঁখি জল লুকাবো কত কাজল মাখি’ মাখি’ ছলনা ক’রে হাসি, অমনি জলে ভাসি ছলিতে গিয়া আসি ভয়েতে কাঁপিয়া।।
রাগঃ দুর্গা (খাম্বাজ ঠাট)
তালঃ আদ্ধা
শিল্পীঃ সন্ধ্যা মুখোপাধ্যায়

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan