
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

চৌরঙ্গী হ্যায় ইয়ে চৌরঙ্গী। ইসকী দুনিয়া রং বেরংগী।। গোরে, কালে আওবে, যাওবে আপনি আপনি ছাব দেখলাবে, ই ড্যগর মেঁ সব সংসার — ইসকী দুনিয়া রঙ্গ বেরংগী।। কিতনে আওবে রাজাবাবু কিতনে হামসে বেকারি, কিতনে আপনে গুলকে বন্দে কিতনে প্রেম-পূজারী। কোই কিসিকো রাব লাগায়ে কোই য়া কর খুদ খো যায়ে সিধা রাস্তা ফির হাজার ইসকী দুনিয়া রঙ্গ বেরংগী।।
রাগঃ
তালঃ কাহার্বা

অনাদরে স্বামী প’ড়ে আছি আমি তব কোলে তুলে নাও নিয়ে ধরণীর ধূলি আছি আমি ভুলি’ চরণের ধূলি দাও॥ বিভবে বিলাসে সংসার কাজে অশান্ত প্রাণ কাঁদে বন্ধন মাঝে বৃথা দ্বারে দ্বারে চেয়েছি সবারে এবার তুমি মোরে চাও॥ যাহা কিছু প্রিয় জীবনের মম হরিয়া লহ তুমি, লও প্রিয়তম। সূর্যের পানে সূর্যমুখী ফুল যেমন চাহিয়া রয় বিরহ-ব্যাকুল তেমনি প্রভু আমার এ মন তোমার পানে ফিরাও॥
রাগঃ ভীমপলশ্রী
তালঃ কাহার্বা

ভোলো ভোলো ভোলো মান, ভোল আমারে। আঁধারে যে ফুল ফোটে, ভোলো তাহারে॥ ভুলিতে যদি গো লাগে বুকেতে ব্যথা’ নিঠুর মরম-বাণে না ক’য়ো কথা, দরদি গো সে-ব্যথারে রাখিবি কাহারে॥
রাগঃ মিশ্র তিলং
তালঃ কাহার্বা
ভোল লাজ ভোল গ্লানি জননী মুক্ত আলোকে জাগো। কবে সে ঘুমালি মরণ-ঘুমে মা আর তো জাগিলি না গো।। চরণে কাঁদে মা তেমনি জলধি বক্ষ আঁকড়ি কাঁদে নদ-নদী, ত্রিশ কোটি সন্তান নিরবধি — কাঁদে আর ডাকে মা গো।। যে তিতিক্ষা যে শিক্ষা ল’য়ে অতীতে ছিলি মা রাজরানী হয়ে, ল’য়ে সে-মহিমা পুন নির্ভয়ে — বিশ্ব-বুকে-দাঁড়া গো।। বিশ্বের এই খল কোলহলে তুই আয় কল্যাণ-দীপ জ্বেলে’, বিরোধের শেষে তুই শান্তি মা — মৃত্যু শেষে সুধা গো।।
রাগঃ
তালঃ দাদ্রা

জগতে আজিকে যারা আগে চলে ভয়-হারা ডেকে যায় আজি তারা, চল্ রে সুমুখে চল। পিছু পানে চেয়ে’ মিছে প’ড়ে আছি সব নীচে, চাস্নে রে তোরা পিছে অগ্র-পথিক দল।। চলার বেগে উঠবে জেগে বনে নূতন পথ বর্তমানের পানে মোদের চল্বে অরুণ-রথ, অতীত আজি পতিত রে ভাই, রচ্ব ভবিষ্যৎ। স্বর্গ মোরা আন্ব, না হয় যাব রসাতল।। রইব না পিছে প’ড়ে অতীতের কঙ্কাল ধ’রে, বইবে নব জীবন-স্রোত যৌবন-চঞ্চল। বিশ্ব-সভাঙ্গনে সকল জাতির সনে বসিব সম-আসনে গৌরব-উজ্জ্বল।।
রাগঃ
তালঃ ফের্তা

জাগে না সে জোশ ল'য়ে আর মুসলমান। হায় করিল জয় যে তেজ ল'য়ে দুনিয়া জাহান।। যাহার তক্বির-ধ্বনি, তক্দির বদলালো দুনিয়ার না-ফরমানের জামানায় আনিল ফরমান খোদার, হায় পড়িয়া বিরান আজি সে গুল্-গুলিস্তান।। নাহি সাচ্চাই সিদ্দিকের, উমরের নাহি সে ত্যাগ আর নাহি আর বেলালের ঈমান, নাহি আলীর জুল্ফিকার, হায় নাহি আর সে জেহাদ-লাগি' বীর শহীদান।। নাহি আর বাজুতে কুওত, নাহি খালেদ, মুসা, তারেক নাহি বাদ্শাহি তখ্তে তাউস, ফকির আজ দুনিয়ার মালেক হায় ইসলাম কিতাবে শুধু মুসলিম গোরস্তান।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan