
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

পিউ পিউ পিউ বোলে পাপিয়া বুকে তারি পিয়ারে চাপিয়া।। বাতাবি নেবুর ফুলেলা কুঞ্জে মাতাল সমীরণ প্রলাপ গুঞ্জে ফুলের মহলায় চাঁদিনী শিহরায় নদীকূলে ঢেউ ওঠে ছাপিয়া।। এমনি নেবু ফুল এমনি মধুরাতে পরাতো বঁধু মোর বিনোদ খোঁপাতে, বাতায়নে পাখি করিত ডাকাডাকি মনে পড়ে তায় উঠি কাঁপিয়া।।
রাগঃ দেশ-খাম্বাজ
তালঃ ত্রিতাল / আদ্ধা-কাওয়ালি

সখি কই গোপীবল্লভ শ্যামল পল্লব কান্তি সখি আমার হরি বিনে হরি চন্দনে নাহি শান্তি। ঐ দেখ্ দেখ্ শ্যাম দাঁড়িয়ে ও নহে কদম তমাল পিয়াল পিয়া মোর ঐ দাঁড়িয়ে। ও নহে তরুণ শাখা ও যে মোর বঁধু আসে বাহু বাড়িয়ে। পুষ্প পাগল তরু কি কখনো দুলে গো অমন করিয়া (ও যে) বনমালা গলে বনমালী মোর নাচিছে হেলিয়া দুলিয়া। তোরা দেখে আয় তোরা দেখে আয় অভিমানে শ্যাম আসিছে না কাছে ডেকে আয় তারে ডেকে আয় তারি বিগলিত নীল লাবনি কি ঐ যমুনার কালো জলে বিজলির আঁখি ইঙ্গিতে সে কি ডাকে মোরে মেঘ দলে। সখি গো! তোরা যেতে দে মোরে যেতে দে আর দিস্নে বাধা (ঐ) গহন কালোতে গাহন করিয়া জুড়াক আলোক রাধা।।
রাগঃ
তালঃ ফের্তা

রব না কৈলাশপুরে আই য়্যাম ক্যালকাটা গোয়িং। যত সব ইংলিশ ফ্যাশান আহা মরি কি লাইটনিং।। ইংলিশ ফ্যাশান সবই তার মরি কি সুন্দর বাহার, দেখলে বন্ধু দেয় চেয়ার — কাম-অন ডিয়ার গুড মর্নিং।। বন্ধু আসিলে পরে হাসিয়া হান্ডসেক করে, বসায় তারে রেসপেক্ট করে — হোল্ডিং আউট এ মিটিং।। তারপর বন্ধু মিলে ড্রিংকিং হয় কৌতুহলে, খেয়েছ সব জাতিকুলে — নজরুল এসলাম ইজ টেলিং।।
‘লেটো গান’
রাগঃ
তালঃ দাদ্রা
এলো শোকের সেই মোহর্রম কারবালার স্মৃতি ল’য়ে। কাঁদিছে বিশ্বের মুসলিম সেই ব্যথায় বেতাব হয়ে।। মনে পড়ে আসগরে আজি পিয়াসা দুধের বাচ্চায় পানি চাহিয়া পেল শাহাদৎ হোসেনের বুকে র’য়ে।। একহাতে বিবাহের কাঙন একহাতে কাশেমের লাশ, বেহোঁশ্ খিমাতে সকিনা অসহ বেদনা স’য়ে।। পাশে শহীদ কাঁদে বীর জব্বার পানির মশক মুখে হল শহীদ কাঁদে জয়নব কুলসুম আকুল হয়ে।। শূন্য পিঠে কাঁদে দুলদুল্ হজরত হোসেন শহীদ্, ঝরিতেছে শোকের বারিষ্ আসমান জমিন ছেয়ে।।
রাগঃ
তালঃ কাহার্বা

মরম-কথা গেল সই মরমে ম’রে। শরম বারণ যেন করিল চরণ ধ’রে।। ছল ক’রে কত শত সে মম রুধিত পথ লাজ ভয়ে পলায়েছি সে ফিরেছে ব্যথাহত অনাদরে প্রেম-কুসুম গিয়াছে ম’রে।। কত যুগ মোর আশে ব’সে ছিল পথ-পাশে কত কথা কত গান জানায়েছে ভালোবেসে শেষে অভিমানে নিরাশে গিয়াছে স’রে।।
রাগঃ ইমন-কল্যাণ
তালঃ ত্রিতাল

তুমি এলে কে গো চির-সাথী অবেলাতে যবে ঝুরিছে সন্ধ্যামণি আঙিনাতে। ওগো কে এলে গো চির-সাথী অবেলাতে।। রোদের দাহে এলে স্নিগ্ধ-বাস ফুল-রেণু নিঝুম প্রাণে এলে বাজায়ে ব্যাকুল বেণু ওগো চাঁদের তিলক এলে আঁধার রাতে। ওগো কে এলে গো চির-সাথী অবেলাতে।। ফুল ঝরার বেলা এলে মোর শেষ অতিথি কাঁদে হা হা স্বরে রিক্ত কানন-বীথি। এলে রে মরুভূমে পিয়াসি চকোর মোর শুক্লাতিথির শেষে কাঁদিতে এলে চকোর। (তুমি) আসিলে জীবন-সাঁঝে ঘুম ভাঙাতে। ওগো কে এলে গো চির সাথী অবেলাতে।।
রাগঃ বেহাগ-খাম্বাজ
তালঃ ফের্তা (দাদ্রা ও কাহার্বা)

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan