
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী বলে না তো কিছু চাঁদ।। চেয়ে’ চেয়ে’ দেখি ফোটে যবে ফুল ফুল বলে না তো সে আমার ভুল মেঘ হেরি’ ঝুরে’ চাতকিনী, মেঘ করে না তো প্রতিবাদ।। জানে সূর্যেরে পাবে না তবু অবুঝ সূর্যমুখী চেয়ে’ চেয়ে’ দেখে তার দেবতারে দেখিয়াই সে যে সুখী। হেরিতে তোমার রূপ–মনোহর পেয়েছি এ আঁখি, ওগো সুন্দর। মিটিতে দাও হে প্রিয়তম মোর নয়নের সেই সাধ।।
রাগঃ
তালঃ দাদ্রা
শিল্পীঃ সতীনাথ

টলমল টলমল পদভরে বীরদল চলে সমরে॥ খরধার তরবার কটিতে দোলে রণন ঝনন রণ-ডঙ্কা বোলে ঘন তূর্য-রোলে শোক-মৃত্যু ভোলে দেয় আশিস সূর্য সহস্র করে॥ চলে শ্রান্ত দূর-পথে মরু দুর্গম পর্বতে চলে বন্ধুবিহীন একা, মোছে রক্তে ললাট-কলঙ্ক-লেখা। কাঁপে মন্দিরে ভৈরবী - এ কি বলিদান! জাগে নিঃশঙ্ক শঙ্কর ত্যজিয়া শ্মশান! দোলে ঈশান মেঘে কাল প্রলয় নিশান! বাজে ডম্বরু, অম্বর কাঁপিছে ডরে॥
রাগঃ
তালঃ ফের্তা

অগ্নি-ঋষি! অগ্নি-বীণা তোমায় শুধু সাজে; তাই ত তোমার বহ্নি-রাগেও বেদন-বেহাগ বাজে॥ দহন-বনের গহন-চারী — হায় ঋষি — কোন্ বংশীধারী দেশি নিঙ্ড়ে আগুন আনলে বারি, অগ্নি-মরুর মাঝে। সর্বনাশা কোন্ বাঁশি সে বুঝতে পারি না যে॥ দুর্বাসা হে! রুদ্র তড়িৎ হানছিলে বৈশাখে, হঠাৎ সে কার শুন্লে বেণু কদম্বের ঐ শাখে। বজ্রে তোমার বাজল বাঁশি, বহ্নি হল কান্না-হাসি, সুরের ব্যথায় প্রাণ উদাসী — মন সরে না কাজে। তোমার নয়ন-ঝুরা অগ্নি-সুরেও রক্তশিখা রাজে॥
রাগঃ তিলক কামোদ
তালঃ ঝাঁপতাল
কে ডাকিলে আমারে আঁখি তুলে'। এই প্রভাতে তটিনী-কূলে কূলে।। ঐ ঘুমায়ে সকলি, জাগেনি কেউ জল নিতে এখনো আসেনি বউ, শুধু তব নদীতে জেগেছে ঢেউ — মেলেছ নয়ন কানন-ফুলে।। যে সুবাস ঝরে ও-এলোকেশে কমলে তা' দিলে নাহিতে এসে', তব তনু-মন দীঘিতে ভেসে' — মাতাইছে, মধুপ পথ ভুলে। ও শিশির-কপোল-স্বেদ বারি পড়িল ঝরি' নয়নে আমারি, জাগিয়া হেরি রূপ-মনোহারী — দাঁড়ায়ে উষসী তোরণ-মূলে।।
রাগঃ ভৈরবী
তালঃ দাদ্রা

আমি কলহেরি তরে কলহ করেছি বোঝনি কি রসিক বঁধূ। তুমি মন বোঝ মনোচোর মান বোঝ নাকি হে — তুমি ফুল চেন, চেন নাকি মধু? তুমি যে মধুবনের মধুকর, তুমি মধুরম মধুরম মধুময় মনোহর কলহেরি কূলে রহে অভিমান-মধু যে, চেন নাকি বঁধু হে — রাগের মাঝে রহে অনুরাগ-মধু যে, দেখ নাকি বঁধু হে — কলঙ্কী বলে গগনের চাঁদ প্রতি দিন ক্ষয় হয় তুমি নিত্য পূর্ণ চাঁদ সম প্রিয়তম চির অক্ষয় এ চাঁদে একাদশী নাই হে — শুধু রাধা একা দোষী হলো নিত্য কেন পায় না মোর কৃষ্ণ চাঁদে যে একাদশী নাই হে — সেই ব্রজগোপীদের ঘর আছে পর আছে কৃষ্ণ বিনা নাই রাধার কেহ আমিও জানি যেন আমাও শ্রীকৃষ্ণ কেবল রাধাময় দেহ। সে রাধা প্রেমে বাঁধা সে রাধা ছাড়া জানে না, রাধাময় দেহ সে রাধা প্রেমে বাঁধা।
রাগঃ
তালঃ ফের্তা (কাহার্বা ও দাদ্রা)

মোর বেদনার কারাগারে জাগো, জাগো- বেদনাহারী হে মুরারি। অসীম দুঃখ ঘেরা কৃষ্ণা তিথিতে এসো এসো হে কৃষ্ণ গিরিধারী।। ব্যথিত এ চিত দেবকীর সম মূর্ছিত পাষাণেরি ভারে ডাকে প্রাণ-যাদব, এসো এসো মাধব উথলিছে প্রেম আঁখিবারি মুরারি উথলিছে প্রেম আঁখিবারি।। হৃদয়-ব্রজে মম ভক্তি প্রীতি জাগিয়া আছে আশায়, কদম্ব ফুল সম উঠিছে শিহরি’ মম শ্যাম-বরষায়। ওগো বনশীওয়ালা, তব না শোনা বাঁশি শোনে অনুরাগ রাধা প্রণয় পিয়াসি, গোপন ধ্যানের মধুবনে তব নুপুর শুনি, হে কিশোর বনচারী।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan