
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

বল প্রিয়তম বল — মোর নিরাশা-আঁধারে আলো দিতে তুমি কেন দীপ হ’য়ে জ্বল॥ যত কাঁটা পড়ে মোর পথে যেতে যেতে, কেন তুমি তাহা লহ বঁধু বুক পেতে। যদি ব্যথা পাই বুঝি পথে তাই তুমি ফুল বিছাইয়া চল॥ বল হে বিরহী, তুমি আমারে অমৃত এনে দাও কেন নিজে উপবাসী রহি’। মোর পথের দাহন আপন বক্ষে নিয়ে, মেঘ হয়ে চল সাথে সাথে ছায়া দিয়ে। মোর ঘুম না আসিলে কেন কাঁদ চাঁদ হয়ে ঢলঢল॥
রাগঃ
তালঃ দাদ্রা

আয় ঘুম আয় ঘুম আয় মোর গোপাল ঘুমায় বহু রাত্রি হল আর জাগাসনে মায়।। কোলে লয়ে তোরে ধীরে ধীরে দোলাবো ঘুম-পাড়ানিয়া গান তোরে শোনাবো গায়ে হাত বুলাবো পাঙ্খা ঢুলাবো মন ভুলাবো কত রূপকথায়।। তোরে কে বলে চঞ্চল একচোখো সে মোর শান্ত গোপাল থাকে গোষ্ঠে ব’সে তোরে কে বলে ঝড় তোলে থির যমুনায় সে যেদিন রাত ঘোরে তার মা’র পায় পায়।।
রাগঃ
তালঃ কাহার্বা

আসিবে তুমি, জানি প্রিয়! আনন্দে বনে বসন্ত এলো — ভুবন হ’ল সরসা প্রিয়–দরশা, মনোহর।। বনান্তে পবন অশান্ত হ’ল তাই, কোকিল কুহরে, ঝরে গিরি–নির্ঝরিণী ঝর ঝর।। ফুল্ল–যামিনী আজি ফুল–সুবাসে চন্দ্র অতন্দ্র সুনীল আকাশে, আনন্দিত দীপান্বিত অম্বর।। অধীর সমীরে দিগঞ্চল দোলে মালতী বিতানে পাখি পিউ পিউ বোলে, অঙ্গে অপরূপ ছন্দ আনন্দ–লহর তোলে; দিকে দিকে শুনি আজ আসিবে রাজাধিরাজ প্রিয়তম সুন্দর।।
রাগঃ পটমঞ্জরী
তালঃ ত্রিতাল
নিদাঘের খর তাপে ক্লান্ত এ ধরণী। মাধুরী হারায়ে হল পাণ্ডুর বরণী।। পিঙ্গল জটাজাল, তেজ তার অশনি। বৈশাখী ভোরে স্মরি’ রুদ্রাণী জননী।। ধূলি-ধূসরিত প্রসারিত অম্বর বুক-ভরা তৃষা তার, চাহে সে নটবর, শ্যামলী মেঘ-মালা, সেই তার জলধর — দাহনের অবসানে জুড়াইবে আপনি।।
রাগঃ শিবরঞ্জনী-বসন্ত-পঞ্চম
তালঃ কাহার্বা
সাগর হ’তে চুরি ডাগর তার আঁখি। গভীর চাহনীতে করুণা মাখামাখি।। সফরী সম তাহে ভাসিছে আঁখি-তারা, তাহারি লোভে যেন উড়িছে ভুরু-পাখি।। দুলে তরঙ্গ তাহে কভু ঘোর কভু ধীরে, আঁখির লীলা হেরি’ আঁখিতে আঁখি রাখি।। ভীরু হরিণ-চোখে অশনি হান কেন, শারাব-পিয়ালাতে জহর কেন সাকি।। আঁখির ঝিনুকে কবে ফলিবে প্রেম-মোতি, ডুবিবে আঁখি-নীরে সেদিনের নাহি বাকী।।
রাগঃ সিন্ধু মিশ্র
তালঃ দাদ্রা

কলহংসিকা বাহনা পদ্মিনী-পাণি মণি মঞ্জীরা শোভনা, ছন্দিতা বাণী। বন্দে দামিনী-বর্ণা রাধা বৃন্দা-বন-চন্দে মত্ত-ময়ূর-ছন্দে নাচে কৃষ্ণ প্রেমানন্দে।। পল্লব-ঘন চক্ষে ঝরে অশ্রু-রস-ধারা পূব হাওয়াতে বংশী ডাকে আয় রে পথ-হারা, রুমঝুম ঝুম্ মঞ্জীর বাজে কঙ্কণ মণি বন্ধে।। রিম্ ঝিম্ রিম্ ঝিম্ ঝিম্ কেকা-বন ঘন বর্ষে তৃষ্ণ-তৃপ্ত আত্মা নাচে নন্দালোক হর্ষে, ঝঞ্ঝার ঝাঁঝর তাল বাজে শূন্যে মেঘ মন্দ্রে।।
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan