
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

খেলা শেষ হল, শেষ হয় নাই বেলা। কাঁদিও না, কাঁদিও না — তব তরে রেখে গেনু প্রেম-আনন্দ মেলা।। খেলো খেলো তুমি আজো বেলা আছে খেলা শেষ হলে এসো মোর কাছে, প্রেম-যমুনার তীরে ব’সে রব লইয়া শূন্য ভেলা।। যাহারা আমার বিচার করেছে — ভুল করিয়াছে জানি, তাহাদের তরে রেখে গেনু মোর বিদায়ের গানখানি। হই কলঙ্কী, হোক মোর ভুল বালুকার বুকে ফুটায়েছি ফুল, তুমিও ভুলিতে নারিবে সে-কথা — হানো যত অবহেলা।।
পাঠান্তর
খেলা শেষ হল, শেষ হয় নাই বেলা। কাঁদিও না, কাঁদিও না — তব তরে রেখে গেনু প্রেম-আনন্দ মেলা।। খেলো খেলো তুমি আজো বেলা আছে খেলা শেষ হলে এসো মোর কাছে, প্রেম-যমুনার তীরে ব’সে রব লইয়া শূন্য ভেলা।। যাহারা আমার বিচার করেছে আর তাহাদের কেহ, দেখিতে পাবে না কলঙ্ক কালিমাখা মোর এই দেহ। হই কলঙ্কী, হোক মোর ভুল পৃথিবীতে আমি এনেছি গোকুল, তুমিও ভুলিতে নারিবে সে-কথা — হানো যত অবহেলা।।
[গানটি ১৯৬৫ সালে জগন্ময় মিত্রের কণ্ঠে রেকর্ডের সময় প্রশিক্ষক কমল দাশগুপ্ত বাণীর কিছু পরিবর্তন করেছিলেন।
যথা: ১. খেলা শেষ হলে যেয়ো, যেয়ো মোর কাছে, ২. হোক অপরাধ হোক মোর ভুল]
রাগঃ
তালঃ দাদ্রা
কেন গো যোগিনী! বিধুর অভিমানে। যৌবনে মগন গভীর ধ্যানে।। হের গো কুসুম ঝরিয়া পায়ে, চাহিয়া রহে ধরণীর পানে।।
রাগঃ যোগিয়া
তালঃ দীপচন্দী

মাতৃ নামের হোমের শিখা আমার বুকে কে জ্বালালো সেই শিখা আজ হরবে যেন মা ত্রিজগতের আঁধার কালো।। আজ মনে হয় দিবস যামী অমৃতেরই পুত্র আমি মা আনন্দময় হল ত্রিলোক যেদিকে চাই কেবল আলো।। সূর্য যেমন জানে না, তার আলোয় কত জগৎ জাগে, বিকার-বিহীন তেমনি আমি, জ্বলি নামের অনুরাগে। হয়তো আমার আলো লেগে নতুন সৃষ্টি উঠবে জেগে, তাই কি বিপুল আকর্ষণে সবারে চাই বাস্তে ভালো।।
রাগঃ দেশ মিশ্র
তালঃ একতাল (জলদ)

ওগো দেবতা তোমার পায়ে গিয়াছিনু ফুল দিতে মোর মন চুরি ক’রে নিলে কেন তুমি অলখিতে।। আজি ফুল দিতে শ্রীচরণে মম হাত কাঁপে ক্ষণে; কেন প্রণাম করিতে গিয়া- প্রিয় সাধ জাগে পরশিতে।। তুমি দেবতা যে মন্দিরে- কাছে এলে যাই ভুলে বঁধু আমি দীন দেবদাসী কেন তুমি মোরে ছুঁলে। তুমি কাছে এলে যাই ভুলে। আমি হাতে আনি হেমঝারি’, তুমি কেন চাহ আঁখি-বারি; আমি পূজা-অঞ্জলি আনি, তুমি কেন চাহ মালা নিতে।।
রাগঃ
তালঃ কাহার্বা

হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই। এক বৃন্তে দু’টি কুসুম এক ভারতে ঠাঁই॥ সৃষ্টি যাঁর মুসলিম রে ভাই হিন্দু সৃষ্টি তাঁরি মোরা বিবাদ ক’রে খোদার উপর করি যে খোদকারি। শাস্তি এত আজ আমাদের হীন-দশা এই তাই॥ দুই জাতি ভাই সমান মরে মড়ক এলে দেশে বন্যাতে দুই ভাইয়ের কুটির সমানে যায় ভেসে। দুই জনারই মাঠেরে ভাই সমান বৃষ্টি ঝরে — সব জাতিরই সকলকে তাঁর দান যে সমান করে চাঁদ সুরুযের আলো কেহ কম-বেশি কি পাই বাইরে শুধু রঙের তফাৎ ভিতরে ভেদ নাই॥
রাগঃ
তালঃ তেওড়া

হোক প্রবুদ্ধ সঙ্ঘবন্ধ মোদের মহাভারত হোক সার্থক নাম। হোক এই জাতি ধর্মে এক, কর্মে এক, মর্মে এক — এক লক্ষ্যে মধুর সখ্যে, পূর্ণ হউক পূর্ণ হউক আর্যাবর্তধাম।।
নাটিকাঃ ‘সুরথ উদ্ধার’
রাগঃ
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan