
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

সেই পথে মন মম ধায়। প্রিয় রসুলে খোদার, নবীর সরদার — যে পথে চলিলেন হায়। পরান আমার বিকাতে চাহে মাহে আরব লীলাভূমে বিকাতে চাহে। যাব কমলিওয়ালা-পাশ ছাড়ি' গৃহবাস কম্বল সম্বল করি'। পাক রওজার ধূলি শিরে ল'ব তুলি' পরিব অঞ্জন করি'। অঙ্গে রবে ভূষণ হয়ে সদা — পাক রওজার ধূলি ভূষণ হয়ে সদা অঙ্গে রবে। আমি (ওগো) মম দুখ-ভার করিয়া উজাড় দিব সে-চরণে ডারি। ওগো যত দুখ মোর বহিবে অঝোর হইবে নয়ন-বারি। আমার যাবে গো ব'য়ে আমার নয়নের ধারা যাবে গো ব'য়ে, পাক রওজাতে নিতি লুকানো বহ্নি নয়নের ধারা যাবে গো ব'য়ে।
কীর্তন-সুরে নাত-ই-রসুল
রাগঃ
তালঃ ফের্তা (দাদ্রা ও কাহার্বা)

আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে আমিবাতাস হইয়া জড়াইব কেশ বেণী যাবে যবে খুলিতে।। তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ কাঁদিবে পবন রোদন হইয়া আসিব তখন তোমার বক্ষে দুলিতে।। আসিবে তোমার পরমোৎসব — কত প্রিয়জন কে জানে, মনে প’ড়ে যাবে কোন্ সে ভিখারি পায়নি ভিক্ষা এখানে। তোমার কুঞ্জ-পথে যেতে হায় চমকি’ থামিয়া যাবে বেদনায় দেখিবে কে যেন ম’রে মিশে আছে তোমার পথের ধূলিতে।।
রাগঃ সিন্ধু-কাফি
তালঃ দাদ্রা
শিল্পীঃ অনুপ ভট্টাচার্য্য

আমার কোন্ কূলে আজ ভিড়লো তরী এ কোন সোনার গাঁয় আমার ভাটির তরী আবার কেন উজান যেতে চায় তরী উজান যেতে চায় কোন কূলে মোর ভিড়লো তরী এ কোন্ সোনার গাঁয়।। আমার দুঃখেরে কান্ডারী করি’ আমি ভাসিয়েছিলাম ভাঙা তরী তুমি ডাক দিলে কে স্বপন–পরী নয়ন ইশারায়।।১ নিভিয়ে দিয়ে ঘরের বাতি ডেকেছিলে ঝড়ের রাতি তুমি কে এলে মোর সুরের সাথী গানের কিনারায়। তুমি কে এলে? ওগো কে এলে মোর সুরের সাথী গানের কিনারায়? সোনার দেশের সোনার মেয়ে, ওগো তুমি হবে কি মোর তরীর নেয়ে, ভাঙ্গা তরী চলো বেয়ে রাঙা অলকায়।।
১. ‘অন্তরা’ অংশ গ্রামোফোন রেকর্ডে গাওয়া হয়নি।
রাগঃ খাম্বাজ-পিলু
তালঃ দাদ্রা

এ জনমে মোদের মিলন হবে না আর, জানি জানি। মাঝে সাগর, এপার ওপার করি মোরা কানাকানি।। দুজনে দুকূলে থাকি’ কাঁদি মোরা চখা-চখি, বিরহের রাত পোহায় না আর বুকে শুকায় বুকের বাণী।। মোদের পূজা আরতি হায় চোখের জলে, গহন ব্যথায়, মোদের বুকে বাজায় বীণা বেদনারি বীণাপাণি।। হেথায় মিলন-রাতের মালা ম্লান হয়ে যায় প্রভাত বেলা, সকালে যার তরে কাঁদি, বিকালে তায় হেলাফেলা। মোদের এ প্রেম-ফুল না শুকায় নিঠুর হাতে কঠোর ছোঁওয়ায়, ব্যথার মাঝে চির-অমর মোদের মিলন-কুসুমদানি।।
রাগঃ পিলু মিশ্র
তালঃ কাহার্বা

আমায় আঘাত যত হানবি শ্যামা ডাকব তত তোরে। মায়ের ভয়ে শিশু যেমন লুকায় মায়ের ক্রোড়ে।। ওমা চারধারে মোর দুখের পাথার তুই পরখ্ কত করবি মা আর, আমি জানি তবু পার হ’ব মা চরণতরী ধ’রে।। আমি ছাড়বো না তোর নামের ধেয়ান বিশ্বভুবন পেলে, আমায় দুঃখ দিয়ে নাম ভুলাবি, নই মা তেমন ছেলে। আমায় দুঃখ দেওয়ার ছলে তুই স্মরণ করিস পলে পলে, আমি সেই আনন্দে দুখের অসীম-সাগর যাব ত’রে।।
রাগঃ
তালঃ দাদ্রা
সন্ধ্যা–গোধূলি লগনে কে রাঙিয়া উঠিলে কারে দেখে।। হাতের আলতা পড়ে গেল পায়ে অস্ত–দিগন্ত বনান্ত রাঙায়ে, আঁখিতে লজ্জা, অধরে হাসি — কেন অঞ্চলে মালা ফেলিলে ঢেকে।। চিরুনি বিনোদ বিনুনীতে বাঁধে দেখিলে সে কোন সুন্দর চাঁদে, হৃদয়ে ভীরু প্রদীপ শিখা কাঁপে আনন্দে থেকে থেকে।।
রাগঃ সামন্ত–কল্যাণ
তালঃ ত্রিতাল

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan