
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

স্বপনের ফুলবনে যেদিন দেখিনু রূপরানী তোমায়। চকিতে ঐ চোখে তোমার শরমের কোন হাসি লুকায়।। নিরালার কুঞ্জ বীথিকায় সে প্রথম প্রেম নিবেদনে দেখেছি ঐ অধর কোণে সে-ভীরু কোন হাসি পালায়।। বিদায়ের সে-বেদন বেলায় মানা না মানলে আঁখি-জল ভোরে ম্লান চাঁদসম সখি বিমলিন কোন হাসি লুকায়।। আজ আর নাই হাসি খেলা নিভেছে সে-উজল আলো ভাবি আজ সব চেয়ে তোমার ভুলালো কোন্ হাসি আমায়।।
রাগঃ
তালঃ কাহার্বা

মঞ্জু মধু ছন্দা নিত্যা তব সঙ্গী। সিন্ধুর তরঙ্গ নৃত্যের কুরঙ্গী।। গুঞ্জা বেলা পদ্ম পুঞ্জীভূত বক্ষে অশ্রু-লাজ কুণ্ঠা শঙ্কা-ঘন চক্ষে, অঙ্গে শ্যামাকান্তা! মন্দাকিনী-ভঙ্গী।। অঙ্গুলিতে বন্দী অঙ্গুরিত ছন্দ কণ্ঠে সুর-লক্ষ্মী বৃন্দাবনানন্দ, গঙ্গা এলে বক্ষে সন্ধ্যারাগে রঙ্গী।।
রাগঃ
তালঃ মণিমালা (২০ মাত্রা)
কোন্ মহাব্যোমে ধ্বনি ওঠে ওম্, আদি আকাশ বাণী। কোন্ মহামৌনীর ধ্যান ভাঙে কোন্ বিরহের বীণাপাণি — নাহি জানি নাহি জানি।। নিথর শূন্য অসীমে কোথায় কে সে প্রণব-শঙ্খ বাজায়, সেই ধ্বনি বুঝি জ্যোতির্জ্জগতে বাহিরে আনিছে টানি।। কোন্ অজানার অলখ-জটায় কথার গঙ্গা কাঁদে কোন্ মায়াতীত সুন্দর হ’ল পড়িয়া মায়ার ফাঁদে। কার সাথে এত কথা কহিবার এত সে-গোপন সাধ ছিল তার, তাহারি বাঁশরি-ধ্বনির কথা কি ব্রজে হয় কানাকানি।।
রাগঃ মালকোষ
তালঃ ত্রিতাল
এ কি অপরূপ যুগল-মিলন হেরিনু নদীয়া ধামে বিষ্ণুপ্রিয়া লক্ষী যেন রে গোলক-পতির বামে।। এ কি অতুলন যুগল-মূরতি যেন শিব-সতী হর-পার্বতী, জনক-দুহিতা সীতাদেবী যেন বেড়িয়া রয়েছে রামে।। গৌরের বামে গৌর-মোহিণী (যেন) রতি ও মদন চন্দ্র-রোহিণী (তোরা) দেখে যা রে আজ মিলন-রাসে যুগল রাধা-শ্যামে।।
নাটক: ‘বিষ্ণুপ্রিয়া’
রাগঃ
তালঃ
শ্রীকৃষ্ণ নাম মোর জপ-মলা নিশিদিন শ্রীকৃষ্ণ নাম মোর ধ্যান। শ্রীকৃষ্ণ বসন শ্রীকৃষ্ণ ভূষণ ধরম করম মোর জ্ঞান।। শয়নে স্বপনে ঘুমে জাগরণে বিজড়িত শ্রীকৃষ্ণ নাম (মোর) কৃষ্ণ আত্মা মম কৃষ্ণ প্রিয়তম ওই নাম দেহ মন প্রাণ।। কৃষ্ণ নয়ন-ধার কৃষ্ণ গলার হার এ হৃদয় তাঁরি ব্রজধাম ঐ নাম-কলঙ্ক ললাটে আঁকিয়া গো ত্যাজিয়াছি লাজ কুল মান।।
রাগঃ
তালঃ কাহার্বা

পরাজিত হ’ল অপরাজিতার কাছে গোলাপের রূপ হায়। পথের ধূলিতে ঢেকে দে গোলাপ-বন, আয় ঝোড়ো হাওয়া আয়।। বসিল না মোর ময়ূর-সিংহাসনে বনের সে প্রজাপতি, কোহিনূর ফেলে দেখিল পথের ফুলে সে-কোন্ প্রেমের জ্যোতি। হে প্রেম-ভিখারি! তোমার ধূলির পথে ডাক দিলে যদি চির-ভিখারিনী হ’তে, মরণের ক্ষণে দুটি ফোঁটা আঁখি-জল সে যেন ভিক্ষা পায়।।
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan