
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

নতুন ক’রে রেজওয়ান জিন্নত সাজায় আজ রোজায় আজ রোজায় আজ রোজায়। লাগল চাবি দোজখেরি দরওয়াজায়।। মসজিদেরি মিনার-চুড়ে আজ বেহেশতী নিশান উড়ে গাফলতি নাই আর কারো নামাজ কাজায়।। রোজার শবেকদর রাতে কোরান এলো দুনিয়াতে ফেরেশতা সব সালাম জানায় মোর্তজায়।।
রাগঃ
তালঃ কাহার্বা

কেন ফোটে কেন কুসুম ঝ'রে যায়! মুখের হাসি চোখের জলে ম'রে যায়, হায়।। নিশীথে যে কাঁদিল প্রিয় ব'লে হায় নিশি-ভোরে সে কেন হায় স'রে যায়।। হায় আজ যাহার প্রেম করে গো রাজাধিরাজ কাল কেন সে চির-কাঙাল ক'রে যায়।। মান-অভিমান খেলার ছলে ফেরে না আর যে যায় চ'লে মিলন-মালা মলিন ধূলায় ভ'রে যায়।।
রাগঃ পিলু-বারোয়াঁ
তালঃ কাহার্বা

সাঁঝের আঁচলে রহিল হে প্রিয় ঢাকা। ফুলগুলি মোর বেদনার রং মাখা।। আসিবে যখন ফিরে আবার এ মন্দিরে, চরণে দলিও আলপনা মোর অশ্রুর জলে আঁকা।। বিরহ-মলিন বন-তুলসীর শুকানো মালিকাখানি, ফেলিবার আগে ধন্য করিও একটু পরশ দানি’। যেতে এই পথ ’পরে যদি মোরে মনে পড়ে, যমুনার জলে ভাসাইয়া দিও একটি মাধবী শাখা।।
রাগঃ
তালঃ দাদ্রা

আমার যখন পথ ফুরাবে, আসবে গহীন রাতি (খোদা) — তখন তুমি হাত ধ'রো মোর হয়ো পথের সাথী (খোদা)।। অনেক কথা হয়নি বলা, বলার সময় দিও, খোদা — আমার তিমির অন্ধ চোখে দৃষ্টি দিও প্রিয়, খোদা বিরাজ করো বুকে তোমার আরশটিকে পাতি'।। সারা জীবন কাটলো আমার বিরহে বঁধু, পিপাসিত কন্ঠে এসে দিও মিলন-মধু। তুমি যথায় থাকো প্রিয় সেথায় যেন যাই, খোদা সখা ব'লে ডেকো আমায়, দীদার যেন পাই, খোদা। সারা জনম দুঃখ পেলাম, যেন এবার সুখে মাতি।।
রাগঃ
তালঃ কাহার্বা

আসে বসন্ত ফুল বনে সাজে বনভূমি সুন্দরী চরণে পায়েলা রুমুঝুমু মধুপ উঠিছে গুঞ্জরি (আহা)।। দুলে আলোছায়া বন-দুকূল ওড়ে প্রজাপতি কলকা ফুল কর্ণে অতসী স্বর্ণ-দুল আলোক-লতার সাতনরি।। সোনার গোধূলি নামিয়া আয় আমার রূপালি ফুল-শোভায় আমার সজল আঁখি-পাতায় আয় রামধনু রঙ ধরি'। কবি, তোর ফুলমালী কেমন ফাগুনে শুষ্ক পুষ্প-বন বরিবি বঁধুরে এলে চ্যমন (আহা) রিক্ত হাতে কি ফুল ভরি'।।
রাগঃ ভীমপলশ্রী
তালঃ দাদ্রা

যাহা কিছু মম আছে প্রিয়তম সকলি নিয়ো হে স্বামী যত সাধ আশা প্রীতি ভালোবাসা সঁপিনু চরণে আমি॥ ধ’রে যা’রে রাখি আমার বলিয়া সহসা কাঁদায়ে যায় সে চলিয়া অনিমেষ, আঁখি তুমি ধ্রুবতারা জাগো দিবসযামী॥ মায়ারি ছলনায় পুতুল খেলায় ভুলাইয়া প্রভু রেখেছিলে আমায় ভুলেছি সে খেলা আজি অবেলায় তোমারই দুয়ারে থামি॥
রাগঃ সিন্ধু-কাফি
তালঃ যৎ (৮ মাত্রা)

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan