
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

গাও কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ নাম। গাও দেহমন শুক সারি, গাও রে ব্রজের নরনারী গাহ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ নাম।। গাও তাঁরি নাম যমুনার বারি গাও কুহু কেকা ধেনু বন-চারী, গাহরে শ্রীদাম গাহ সুদাম।। গাহ রে সজল শ্যামল গগন কদম্ব-তরু তমাল কানন, গাহ রে ভ্রমর মাধবী-লতা কৃষ্ণ-কথা, শ্রবণ অভিরাম।। গাহ লো বিশাখা, গাহ লো ললিতা গাহ শ্যাম-দায়িতা চন্দ্রাবলী (শ্যাম নাম), গাহ লো চন্দ্রাবলী, ভুবন ছাপিয়া গগন ব্যাপিয়া উঠুক কাঁপিয়া নাম-কাকলি। (শ্যাম-নাম কাকলি।) তোরা গেয়ে যা গেয়ে যা। হয়ে শ্যাম-নামে বিবাগী পথে পথে ধেয়ে যা। ঘনশ্যাম পল্লবে মনো-বন ছেয়ে যা। বহিয়া যাক শ্যাম-নাম সুরধুনী মধুর হোক মৃত্যু শ্যাম নাম শুনি’।।
নাটক : ‘চক্রব্যুহ’
রাগঃ
তালঃ
কুল রাখ না–রাখ তুমি সে জান। গোকুলে তোমার কাজ কুল ভোলানো।। মহতের পিরিতি বালির বাঁধ সম। কভু হাতে দাও দড়ি কভু চাঁদ আন।। কভু তুমি রাধার, চন্দ্রাবলীর কভু তুমি যখন যা’র তখন তা’র দিকে টান। রাজার অপরাধের নালিশ কোথায় করি। তুমি জান শুধু বাঁশিতে মন–ভেজানো।।
রাগঃ পিলু
তালঃ খেম্টা

বহে বনে সমীরণ ফুল জাগানো এসো গোপন সাথি মোর ঘুম ভাঙানো এসো আঁধার রাতেরি চাঁদ পাতি মায়ারি ফাঁদ এসো এসো মম স্বপন সাধ॥ হৃদয় তিমিরে এসো হৃদ-সায়র দোল লাগানো সাথি মোর ঘুম ভাঙানো॥ বনে মোর ফুলগুলি আছে তব পথ চেয়ে পরান পাপিয়া পিউ পিউ ওঠে গেয়ে তরুণ অরুণ এসো আলোকেরি পথ বেয়ে এসো আমার তনু মন প্রাণ হৃদয় রাঙানো এসো ভুবন ভোলানো কোথা গোপন সাথি মোর ঘুম ভাঙানো॥
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

কুল্ মখলুক গাহে হজরত বালাগাল উলা বেকামালিহি। আঁধার ধরায় এলে আফতাব কাশাফাদ্দুজা বেজামালিহি।। রৌশনীতে আজো ধরা মশ্গুল তাই তো ওফাতে করি না কবুল, হাসনাতে আজো উজালা জাহান সাল্লু আলায়হি ওয়া আলিহি।। নাস্তিরে করি’ নিতি নাজেহাল্ জাগে তৌহীদ দ্বীন্-ই-কামাল, খুশ্বুতে খুশি দুনিয়া বেহেশ্ত সাল্লু আলায়হি ওয়া আলিহি।।
রাগঃ
তালঃ দাদ্রা
আও আও স্যজনী ম্যঙ্গল গাও শঙ্খ বাজাও স্যফ্যল মানো র্যজনী।। অ্যম্যর লোক্ সে কুসুম গিরাও তীন লোক্ মে হ্যর্যষ মানাও হঁস্যতী আজ ধরণী।।
নাটিকাঃ ‘জন্মাষ্টমী
রাগঃ
তালঃ কাহার্বা

সন্ধ্যা ঘনালো আমার বিজন ঘরে তব গৃহে জ্বলে বাতি। হাসিয়া ফুরায় তব উৎসব-নিশি (প্রিয়) পোহায় না মোর রাতি ॥ আমার আয়ুর ঝরা ফুলগুলি ল’য়ে দোলে তব গলে মিলনের মালা হ’য়ে, তোমার ভবনে আলোর দীপালি জ্বলে আঁধার আমার সাথি ॥ মোর মালঞ্চে ঘুমায়ে পড়েছে কুহু, নীরব হয়েছে গান -, তোমার কুঞ্জে গানের পাখিরা বুঝি তুলিয়াছে কলতান। পৃথিবীর আলো মোর চোখে নিভে আসে, বাজিছে বাঁশরি তোমার মিলন-রাসে; ওপারের বাঁশি আমারে ডাকিবে কবে আছি তাই কান পাতি’ ॥
রাগঃ
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan