
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

নৃত্যকালী শঙ্কর সঙ্গে নাচে অতি রুদ্র-বিহঙ্গে। ছন্দ ঝরে ঝর্ঝর ধারায় মন্দাকিনী গঙ্গা তরঙ্গে।। মুক্তবেণী ধূর্জটি-জটা বিধূনিত অম্বরে দোলে সসাগরা ভীতা পৃথ্বী কাঁপে মহাবিষ্ণুর কোলে, বাজে ঘোর ডম্বরু শিঙ্গা উল্কা ছোটে ভ্রুকুটি ভঙ্গে।। মৃত্যু-ক্ষুধা জাগিল একি রে, সৃষ্টি-স্থিতি সংহার মানসে। পঞ্চভূত চিত্ত অহঙ্কার ব্রহ্মা-হরি লয় হ’ল ব্রহ্মে উগ্র তারা রুদ্রেরে আবরি’ নাচে একা উন্মাদ দম্ভে, একি হেরি মূর্ছিতা শক্তি সোহম্ শিব আমারি অঙ্গে।।
রাগঃ বাঙ্গাল ভৈরব
তালঃ ঝুম্রা

কথার কুসুমে গাঁথা গানের মালিকা কার। ভেসে এসে হতে চায় গো আমার গলার হার।। আমি তারে নাহি জানি তার সুরের সূত্রখানি, তবু বিজড়িত হয় কেন গো, আমার কঙ্কনে বারবার।। তার সুরের তুলির পরশে, ওঠে আমার ভুবন রাঙ্গি’, কোন বিস্মৃত জনমের যেন কত স্মৃতি ওঠে জাগি’। আমার রাতের নিদে তার সুর এসে প্রাণে বিঁধে, যার সুর এত চেনা, কবে দেখা পাবো সেই অচেনার।।
রাগঃ
তালঃ দাদ্রা

নাচে ঐ আনন্দে নন্দ-দুলাল তাতা থৈ তাতা থৈ — নাচে বৃন্দাবনে হরি ব্রজ-গোপাল।। ছন্দ নামে, দক্ষিণে বামে, টলে বাঁকা শিখী-পাখা। উছল যমুনা-জলে বাজিছে তাল। নাচে নন্দ-দুলাল।। বিরাট খেলে হের আজ শিশুর রূপে, স্বর্গে কাঙাল করি’ ধরায় এলো চুপে চুপে। এত রূপ কেমনে দেখি, দিলে কেন দুটি আঁখি তাহে আবার পলক পড়ে; আজি বিশ্ব-পালক হ’ল বালক রাখাল।।
রাগঃ খাম্বাজ
তালঃ কাহার্বা

বরণ করেছি তারে সই বারণ ক’রো না মরম সঁপেছি তারে নিতে মরণ যাতনা।। গোপনে সঁপেছি মন গোপনে করি যতন, কাঁদে প্রাণ তারি তরে, মিলিতে বাসনা।।
রাগঃ খাম্বাজ
তালঃ দাদ্রা

আও জীবন মরণ সাথী তুমকো ঢুঁঢাতা হ্যায় দূর আকাশ মে মোহনী চাঁদনী রাতি।। ঢুঁঢাতা প্রভাত নিত গোধূলি লগন মে মেঘ হোকে ম্যয় ঢুঁঢাতা গগন মে। ফিরত হুঁ রোকে শাওন পবন মে। পাত্তে মে ঢুঁঢাতা তোড়ী পাপী শ্যামা হোকে জ্বালা ম্যয় তোহারি আঁখমে বুঝ গ্যয়া রাতকো হায় নিরাশ মে। আভি ইয়ে জীবন হ্যায় তুমহারি পিয়াস মে। গুল না হো যায়ে নয়ন কি বাতি।।
রাগঃ নাগস্বরাবলী
তালঃ ত্রিতাল

কেন নিশি কাটালি অভিমানে। ডুবে গেল চাঁদ দূর বিমানে।। মান-ভরে চাতকী এ বাদলে মিটালি না পিয়াসা মেঘ-জলে, কোথা রবে এ মেঘে কেবা জানে।। রহে চাঁদ দূরে অমা নিশীথে তবু ফোটে কুমুদী সরসীতে, রহে চাহি’ কলঙ্কী শশী-পানে।। যে ফাগুনে ফুল ফুটিল রাতে রবে না সে-ফাগুন কালি প্রাতে, যে ফুটিল না, সে শুকাবে বাগানে।।
রাগঃ ভৈরবী
তালঃ দাদ্রা / কাহার্বা
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan