
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

কেহ বলে তুমি রূপ সুন্দর, কেহ বলে তুমি জ্যোতি! আমি জানি প্রভু তুমি যে আমার চির-জনমের পতি।। কেহ বলে তুমি চিরদিন দূরে রহ কেহ বলে, আছে অন্তরে অহরহ, যার যাহা সাধ ডাকে সেই নামে (প্রভু) তোমার নাহিক ক্ষতি।। অন্ধ দেখে না চন্দ্র-সূর্য তবু জানে আলো আছে, (আমি) দেখিনি, তবুও তোমার প্রকাশ সহজ-আমার কাছে রূপ কি অরূপ কাহারেও নাহি দুষি, নাই দেখি ফুল সুরভি পেয়েই খুশি, (আমি) অঞ্জলি ভরি’ অমৃত চাই, পাত্রে নাহিক মতি।।
রাগঃ ভৈরবী
তালঃ দাদ্রা

(মম) প্রাণ নিয়ে নিঠুর খেল এ কি খেলা (হায়)। ক্ষণে ভালোবাসা হায় ক্ষণে অবহেলা।। সকালে গাঁথিয়া মালা পায়ে দল বিকালে তায়। তেমনি দলিতে চাহ আমার পরান কি হায়। সহিতে পারি না আর এই হেলাফেলা।। জলরূপী একি কোন্ মরীচিকা তুমি কি গো। ডেকে এনে মরুভূমে বধিবে এ বনমৃগ। বুঝিয়াছি কখন হায় ফুরায়েছে বেলা।।
রাগঃ
তালঃ
আসল যখন ফুলের ফাগুন, গুল্-বাগে ফুল চায় বিদায়। এমন দিনে বন্ধু কেন বন্ধুজনে ছেড়ে যায়॥ মালঞ্চে আজ ভোর না হতে বিরহী বুলবুল কাঁদে, না ফুটিতে দলগুলি তার ঝর্ল গোলাব হিম-হাওয়ায়॥ পুরানো গুল-বাগ এ ধরা, মানুষ তাহে তাজা ফুল, ছিঁড়ে নিঠুর ফুল-মালী আয়ুর শাখা হতে তায়॥ এই ধূলিতে হল ধূলি সোনার অঙ্গ বে-শুমার, বাদশা অনেক নূতন বধূ ঝরল জীবন-ভোরবেলায়॥ এ দুনিয়ার রাঙা কুসুম সাঁজ না হতেই যায় ঝ’রে, হাজার আফ্সোস, নূতন দেহের দেউল ছেড়ে প্রাণ পালায়॥ সামলে চরণ ফেলো পথিক, পায়ের নিচে মরা ফুল আছে মিশে এই সে ধরার গোরস্থানে এই ধূলায়॥ হল সময় — লোভের ক্ষুধা মোহন মায়া ছাড় হাফিজ, বিদায় নে তো ঘরের কাছে দূরের বঁধূ ডাকছে আয়॥
রাগঃ দুর্গা-মান্দ
তালঃ কাওয়ালি
শিল্পীঃ অনুপ ঘোষাল
স্বরলিপিকার: কাজী নজরুল ইসলাম

স্ত্রী : সই কই লো আমার ঘর নিকোবার ন্যাতা। পুরুষ : আহা ন্যাতা নয় গো শীতের কাঁথা এই যে আমি হেথা॥ স্ত্রী : সই-লো ওলো সই, আমার ছাই ফ্যালবার ভাঙাদ কুলো কই ? পুরুষ : কুলোর বাতাস চুলোর ছাই স্বামী বলো কিম্বা ভাই, (ওলো) এই যে তোমার আমি। উভয়ে : মিলেছি রাজ যোটক দুয়ে পুরুষ : গিঁটে বাত ওরে বাবা রে বাবা গিঁটে বাত স্ত্রী : আর ফিকের ব্যথা, ওরে মা রে, মা আর ফিকের ব্যথা॥ ওলো সই বাপের বাড়ি যাব আমি এ ঘরে রব না, পুরুষ : দেখো পুরুষের রাগ করে আনাগোনা আমিও যাব শ্বশুর বাড়ি, ওরে রেমো নিয়ে আয় ব্যাগ ছাতা। উভয়ে : নথে এবং নাথে এম্নি যুদ্ধ। পুরুষ : গুঁতোগুতি স্ত্রী : জড়াজড়ি পুরুষ : ছাতা-ছড়ি স্ত্রী : খুনতি-বেড়ী উভয়ে : হাতা॥
রাগঃ
তালঃ কাহার্বা

স্যখিরী দেখেতো বাগমেঁ কামিনী জুঁহি চাম্বেলী কি ক্যয়সী বাহার হ্যায়।। আও আও হ্যর ডালি সে তোড়কে ক্যচ্চি কলিও কো গুঁন্ধে হাম জোড়কে প্রেমমালা পিন্হায়ে দিলদার ইয়ার কো মাস্ত হোক্যর গলে মিলতী হ্যয় ডার হ্যায়।। ম্যয় হুঁ সুন্দর নার নওয়েলী প্যরী প্যহেনা ফুলোঁ কা গ্যহনা যো ম্যায়নে স্যখি দুলহান ব্যন গ্যই। প্যয়ারে প্রীতমসে মিলনে কি আই ঘ্যড়ি ইসী কারণ স্যখীরী ব্যনী সুন্দরী আয় বাল্যম কে ম্যন কো লুভাউঙ্গী ইসী আশা পে সারা ইয়ে সিঙ্গার হ্যয়।।
রাগঃ
তালঃ ফের্তা

দুর্গম গিরি, কান্তার–মরু, দুস্তর পারাবার হে! লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার।। দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ — ছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল, কার আছে হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যত, এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।। তিমির রাত্রি, মাতৃ–মন্ত্রী সান্ত্রীরা সাবধান! যুগ-যুগান্ত সঞ্চিত ব্যথা ঘোষিয়াছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদেরে পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার।। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কান্ডারী, আজি দেখিব তোমার মাতৃ–মুক্তি–পণ। ’হিন্দু না ওরা মুসলিম’– ওই জিজ্ঞাসে কোন্ জন, কান্ডারী, বল, ডুবিছে মানুষ সন্তান মোর মা’র।। গিরি–সংকট, ভীরু যাত্রীরা, গরজায় গুরু বাজ — পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারী, তুমি ভুলিবে কি পথ? ত্যজিবে কি পথ মাঝ? করে হানাহানি, তবু চল টানি’– নিয়েছ যে মহাভার।। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান — আসি’ অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন্ বলিদান! আজি পরীক্ষা জাতির অথবা জাতেরে করিবে ত্রাণ, দুলিতেছে তরী, ফুলিতেছে জল, কান্ডারী হুঁশিয়ার।।
রাগঃ বৃহন্নট–কেদারা
তালঃ একতাল

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan