
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

রুমু রুমু রুমু ঝুমু ঝুমু বাজে নূপুর তালে তালে দোদুল দোলে নাচের নেশায় চুর।। চঞ্চল বায়ে আঁচল উড়ায়ে চপল পায়ে ও কে যায় নাটনী কল তটিনীর প্রায় চিনি বিদেশিনী চিনি গো তায় শুনি’ ছন্দ তারি এ হিয়া ভরপুর।। নাচন শিখালে ময়ুর মরালে মরিচী-মায়া মরুতে ছড়ালে বন-মৃগের মন হেসে ভুলালে ডাগর আঁখির নাচে সাগর দুলালে। গিরিদরি বনে গো দোল লাগে নাচনের শুনে তারি সুর।।
রাগঃ বেহাগ-খাম্বাজ
তালঃ ফের্তা (কাহার্বা ও দাদ্রা)

বেলা প’ড়ে এলো জল্কে সই চল্ চল্ ডাকিছে ওই তটিনী ছল্ ছল্।। বকের সারিকার মালিকা দুলিয়ে আসিছে সাঁঝ ঐ চিকুর এলিয়ে আকাশের কোলে শিশু শশীরে ঐ দেখিতে আসিছে তারকা দলে দল।। কমলিনীর মলিন মুখ হাসে জলে শাপলা শালুক বনের পথে হলো আঁধার জোনাকী ঐ চমকে ঝলমল্।।
রাগঃ খাম্বাজ
তালঃ দ্রুত-দাদ্রা

ঘেরিয়া গগন মেঘ আসে। বিহ্বল ধরণী, দশ দিশি কাঁপে তরাসে।। বিদ্যুৎ ঝলকে, ঝামর অলকে, ঝমঝম ঝাঁঝর বাজে ঘন আকাশে।। শিখী নাচে হরষে বারিধারা বরষে, চাতক চাতকী পাগল পিয়াসে।।
রাগঃ মেঘ
তালঃ ত্রিতাল (দ্রুতগতি)
সমবেত : সারাদিন পিটি কার দালানের ছাদ গো পাত ভ’রে ভাত পাই না, ধ’রে আসে হাত গো॥ ১ম : তোর ঘরে আজ কি রান্ন হায়েছে? ২য় : ছেলে দুটো ভাত পায়নি, পথ চেয়ে রয়েছে। ৩য় : আমিও ভাত রাঁধিনি, দেখ্ না চুল বাঁধিনি শাশুড়ি মান্ধাতার বুড়ি মন্দ কথা কয়েছে। ৪র্থ : আমার ননদ বড় দজ্জাল বজ্জাত গো। সমবেত : সারাদিন পিটি কার দালানের ছাদ গো পাত ভ’রে ভাত পাই না, ধ’রে আসে হাত গো॥ ১ম : এত খায় তবু ওদের বউগুলো সুঁট্কো ২য় : ছেলেগুলো প্যাঁকাটি, বাবুগুলো মুট্কো। ৩য় : এরা কাগজের ফুল, এরা চোখে চাঁদ দেখে না। ৪র্থ : ইটের ভিতরে কীটের মত কাটায় এরা রাত গো। সমবেত : সারাদিন পিটি কার দালানের ছাদ গো পাত ভ’রে ভাত পাই না, ধ’রে আসে হাত গো॥
চলচ্চিত্রঃ ‘চৌরঙ্গী’
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

বলেছিলে ভুলিবে না মোরে। ভুলে গেলে হায়, কেমন ক’রে।। নিশীথের স্বপনে কে যেন কহে ধরণীর প্রেম সে কি স্মরণে রহে, ফুলের মতন ফুটে যায় রে ঝ’রে।। বোঝে না বিরহী মন অসহায়, যত নাহি পায় তত জড়াইতে চায়। যত দূরে যাও তত, তব গাওয়া গান কেন স্মৃতিপথে এসে কাঁদায় এ প্রাণ, আঁখিতে দেখি না দেখি আঁখির লোরে।।
রাগঃ আনন্দী
তালঃ ত্রিতাল

কৃষ্ণ কৃষ্ণ বোল রে মন, কৃষ্ণ কৃষ্ণ বোল কৃষ্ণ কৃষ্ণ বোল রে মন, প্রেমের লহর তোল রে মন মায়ার বন্ধন খোল।। নিরালা হৃদয়-যমুনাতে কে বাজায় বাঁশি আধেক রাতে তুই কুল ভুলে চল তাহারি সাথে প্রেম-আনন্দে দোল। ও তুই প্রেম-আনন্দে দোল।। সে গোলক হাতে ভালবাসে গোকুল বৃন্দাবন মধুর প্রেমের-ভিখারি সে মদন মোহন। প্রেম দিয়ে যে বাঁধতে পারে, সাধ কবে তার কাছে হারে মুনি-ঋষি পায় না তারে গোপীরা পায় কোল। ও তার গোপীরা পায় কোল।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan