
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

বল্ মা শ্যামা বল্ তোর বিগ্রহ কি মায়া জানে। আমি যত দেখি তত কাঁদি ঐ রূপ দেখি মা সকলখানে॥ মাতৃহারা শিশু যেমন মায়ের ছবি দেখে, চোখ ফিরাতে নারে মাগো, কাঁদে বুকে রেখে। তোর মূর্তি মোরে তেমনি ক’রে টানে মাগো মরণ টানে॥ ও-মা, রাত্রে নিতুই ঘুমের ঘোরে দেখি বুকের কাছে, যেন, প্রতিমা তোর মায়ের মত জড়িয়ে মোরে আছে। জেগে উঠে আঁধার ঘরে কাঁদি যবে মা তোরই তরে দেখি প্রতিমা তোর কাঁদছে যেন চেয়ে চেয়ে আমার পানে॥
রাগঃ শিবরঞ্জনী মিশ্র
তালঃ কাহার্বা

বন্ধু রে, বন্ধু — পরান বন্ধু আমার দূরের বন্ধু আছে আমার ঐ গাঙের পারের গাঁয়ে। ঝরা-পাতর পত্র আমার যায় ভেসে তার পায়ে।। জানি জানি আমার দেশে আমার নেয়ে আসবে ভেসে, ওরে চির ঋণী আছে সে যে আমার প্রেমের দায়ে।। নূতন আশার পাল তু সে আসবে ফিরে ঘরে ফুটেছে তাই কাশ-কুসুমের হাসি শুকনো চরে। পিদমি জ্বেলে তারি আশায় গহীন গাঙের স্রোতে ভাসায় ওরে ঐ পিদিমের পথ ধ'রে সে আসবে সোনার নায়ে।।
রাগঃ
তালঃ কাহার্বা

বলেছিলে তুমি তীর্থে আসিবে আমার তনুর তীরে। তুমি আসিলে না, (হায়!) আশার সূর্য ডুবিল সাগর-নীরে।। চলে যাই যদি, চিরদিন মনে তোমার সে-কথা রহিবে স্মরণে শুধু সেই কথা শোনার লাগিয়া হয়তো আসিব ফিরে।। শুধু সেই আশে হয়তো এ তনু মরণে হবে না লীন পথ চেয়ে চেয়ে, তব নাম গেয়ে বাজাব বিরহ-বীণ। হের গো, আমার যাবার সময় হলো তোমার সে-কথা মিথ্যা হবে না বলো, কোন শুভক্ষণে নিমেষের তরে জড়াবে কন্ঠ ঘিরে।।
রাগঃ
তালঃ দাদ্রা
শিল্পীঃ রাহাত আরা গীতি

বঁধু মিটিলনা সাধ ভালোবাসিয়া তোমায়। তাই আবার বাসিতে ভালো আসিব ধরায়।। আবার বিরহে তব কাঁদিব আবার প্রণয়–ডোরে বাঁধিব, শুধু নিমেষেরি তরে আঁখি দুটি ভ’রে — তোমারে হেরিয়া ঝ’রে যাব অবেলায়।। যে গোধূলি–লগ্নে নববধূ হয় নারী, সেই গোধূলি–লগ্নে বঁধু দিল আমারে গেরুয়া শাড়ি। বঁধু আমার বিরহ তব গানে সুর হয়ে কাঁদে প্রাণে প্রাণে, আমি নিজে নাহি ধরা দিয়ে — সকলের প্রেম নিয়ে দিনু তব পায়।।
রাগঃ
তালঃ

বাঁশি বাজাবে কবে আবার বাঁশরিওয়ালা তব পথ চাহি ভারত-যশোদা কাঁদিছে নিরালা।। কৃষ্ণা-তিথির তিমির হারী; শ্রীকৃষ্ণ এসো, এসো, মুরারি ঘরে ঘরে আজ পুতনা ভীতি হানিছে কালা।। কংস-কারার ভাঙো ভাঙো দ্বার দেবকীর বুকের পাষাণ ভঅর নামাও নামাও যুগ যুগ সম্ভব পুর্ণাবতার! নিরানন্দ এ দেশ হাসুক আবার, আনন্দে হে নন্দলালা।।
রাগঃ আশা
তালঃ কাহার্বা

বরণ করে নিও না গো নিও হরণ ক’রে। ভীরু আমায় জয় কর গো তোমার মনের জোরে।। পরান ব্যাকুল তোমার তরে চরণ শুধু বারণ করে, লুকিয়ে থাকি তোমার আশায় রঙিন বসন প’রে।। লজ্জা আমার ননদিনী জটিলারই প্রায়, যখনই যাই, শ্যামের কাছে দাঁড়ায়ে আছে ঠায়। চাইতে নারি চোখে চোখে দেখে পাছে কোন লোকে, নয়নকে তাই শাসন (বারণ) করি অশ্রুজলে ভ’রে।।
রাগঃ মিশ্র গান্ধারী
তালঃ কাহার্বা / ত্রিতাল

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan