
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

কৃষ্ণজি কৃষ্ণজি কৃষ্ণজি কৃষ্ণজি। যে কৃষ্ণ নাম জপেন ইন্দ্র-ব্রহ্মা-মহেশ্বর যে নাম করে ধ্যান যোগী-ঋষি-সুরাসুর-নর, এই অসীম বিশ্ব সীমা যাঁহার পায় নাকো খুঁজি - আমি জীবনে মরণে যেন সেই নামই ভজি।। যাঁর অনন্ত লীলা যাঁহার অনন্ত প্রকাশ মধু কৈটভ মর কংসে যুগে যুগে করেন নাশ, ন্যায় পাণ্ডবের হলেন সখা সারথি সাজি’ এই পাপ কুরুক্ষেত্রে কাঁদি তাঁহারেই খুঁজি’।। যাঁর মুখে গীতা হাতে বাঁশি নূপুর রাঙা পায় কভু শ্রীকৃষ্ণ গোকুলে কভু গোরা নদীয়ায়, ফেরে প্রেম-যমুনার তীরে চির-রাধিকায় খুঁজি’ মোর মন গোপিনী উন্মাদিনী সেই নামে মজি’।।
রাগঃ
তালঃ কাহার্বা
কুহু কুহু কুহু কুহু কোয়েলিয়া কুহরিল মহুয়া-বনে চমকি জাগিনু নিশীথ শয়নে।। শূন্য ভবনে মৃদুল সমীরে প্রদীপের শিখা কাঁপে ধীরে ধীরে চরণ-চিহ্ন রাখি দলিত কুসুমে চলিয়া গেছ তুমি দূর-বিজনে।। বাহিরে ঝরে ফুল আমি ঝুরি ঘরে বেণু-বনে সমীরণ হাহাকার করে ব’লে যাও কেন গেলে এমন ক’রে কিছু নাহি ব’লে সহসা গোপনে।।
রাগঃ খাম্বাজ মিশ্র
তালঃ ত্রিতাল
শিল্পীঃ মান্না দে

কি দিয়ে পূজি ভগবান! আমার ব’লে কিছু নাহি হরি সকলি তোমারি যে দান মন্দিরে তুমি, মূরতিতে তুমি পূজার ফুলে তুমি, স্তব-গীতে তুমি, ভগবান দিয়ে ভগবান পূজা করিতে — তুমি যদি ভাব অপমান॥ কেমন তব রূপ দেখিনি হরি আপন মন দিয়ে তোমারে গড়ি, কাঁদ না হাস তুমি সে-রূপ হেরি — বুঝিতে পারি না আমি তাই কাঁদে প্রাণ॥ কোটি রবি-শশী আরতি করে যারে, প্রদীপ জ্বালিয়া খুঁজি আমি তারে। বন-ডালা যাঁর পূজার সম্ভার, যোগী মুনি করে যুগযুগ ধ্যান। কোথা শ্রীমুখ তব কোথা শ্রীচরণ, চন্দন দিব কোন্খান ॥
রাগঃ জৌনপুরী মিশ্র
তালঃ আদ্ধা-কাওয়ালি

কে বিদেশি বন-উদাসী' বাঁশের বাঁশি বাজাও বনে। সুর-সোহাগে তন্দ্রা লাগে কুসুম-বাগের গুল-বদনে।। ঝিমিয়ে আসে ভোমরা-পাখা যুথীর চোখে আবেশ মাখা কাতর ঘুমে চাঁদিমা রাকা ভোর গগনের দর-দালানে দর-দালানে ভোর গগনে।। লজ্জাবতীর লুলিত লতায় শিহর লাগে পুলক-ব্যথায় মালিকা সম বঁধুরে জড়ায় বালিকা-বঁধু সুখ-স্বপনে।। বৃথাই গাঁথি কথার মালা লুকাস কবি বুকের জ্বালা, কাঁদে নিরালা বনশিওয়ালা তোরি উতলা বিরহী মনে।।
রাগঃ ভৈরবী-আশাবরি
তালঃ কাহার্বা
স্বরলিপিকার: কাজী নজরুল ইসলাম
১.

২.

কালো পাহাড় আলো করে কে ও কে কালো শশী, নিতুই এসে লো বাজায় বাঁশি কদম তলায় বসি।। সই লো মানা কর্ না ওকে, ও চায় না যেন অমন চোখে, ওর চাউনি দেখে অলপ বয়সে হলাম দোষী।। গুরুজনের সে ভয় করে না, বাঁকিয়ে ভুরু ডাকে — সে ডাকে, আমারে সে ডাকে। রাতের বেলায় চোরের মত চাহে বেড়ার ফাঁকে। আমি না চাহিলে নূপুর ছুঁড়ে কলসি ভেঙে পালায় দূরে, আমি মরেছি সই প'রে তাহার বনমালার রশি।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

কত নিদ্রা যাও রে কন্যা জাগো একটু খানি যাবার বেলায় শুনিয়া যাই তোমার মুখের বাণী।। নিশীথিনীর ঘুম ভেঙে যায় চন্দ্র যখন হেসে তাকায় গো চাতাকিনী ঘুমায় কি গো দেখলে মেঘের পানি।। ফুলের কুঁড়ি চোখ মেলে চায় যেই না ভ্রমর বোলে (রে কন্যা) বসন্ত আসিলে রে কন্যা বনের লতা দোলে (রে কন্যা) যারা আছে প্রাণে প্রাণে জাগে তারা ঘুম না জানে আমি যখন রইব না গো (তখন) জাগবে তুমি জানি।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan