
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

কে এলো। ডাকে চোখ গেল।। ওলো ও-ডাকে কি ও ঘুমের সতিনী ও, ও যে চোখের বালি ঘুম ভাঙায় খালি।। সখি আঁখি মেল — মেল আঁখি মেল।।
রাগঃ কালাংড়া
তালঃ কাহার্বা-দাদ্রা
কলঙ্কে মোর সকল দেহ হলো কৃষ্ণময় শ্যামের নামে হউক এবার আমার পরিচয়।। কলঙ্কিনীর তিলক এঁকে কলঙ্ক-চন্দন মেখে' আমি শোনাব গো ডেকে ডেকে কলঙ্কেরি জয়, কৃষ্ণ-কলঙ্কেরি জয়।। ভুবনে মোর ঠাঁই পেয়েছি ভবন হতে নেমে' হয়ে বৈরাগিনী আমার কৃষ্ণ-প্রিয়তমের প্রেমে। যারে কৃষ্ণ টানে বিপুল টানে সে কি কুলের বাধা মানে এই বিশ্ববৃজে ভাগ্যবতী সেই শ্রীমতী হয়।।
রাগঃ
তালঃ দাদ্রা

কবে সে মদিনার পথে, গিয়াছে সুজন। বহায়ে নয়ন বারি, ভিজিল বসন।। রমজানের ঐ চাঁদ নবী, পাঠাইলেন নূরের খুবী, পাগল করে আমার হিয়া করেছে হরণ।। পশুপাখি তরুলতা, তারা শুধায় পারের কথা, আমি একলা বসে ভাবছি হেথা নবীজীর কারণ।। বেড়াই আমি পথে পথে, খুঁজে না পাই মদিনাতে, কোথায় গেলেন পাক মোস্তফা অমূল্য রতন।। [দুখুমিয়ার লেটোগান, সংগ্রহ ও সম্পাদনা : মুহম্মদ আয়ুব হোসেন, বিশ্বকোষ পরিষদ, কলকাতা, ২০০৩]
রেকর্ড
কবে সে মদিনা পথে গিয়াছে সুজন। বহায়ে নয়ন-বারি (আমার) ভিজায়ে বদন।। রমজানের চাঁদে নবী, পাঠায় সদা নূরের ছবি, পাগল করে আমার মন করেছে হরণ।। পশুপাখি তরুলতা, তাদের শুধাই পথের কথা, কেমনে পাবো সে চাঁদে জীবন-শরণ।। খুঁজে সে মদিনা-নাথে, কেঁদে ফিরি পথে পথে, কোথা গেলে পাবো আমি ও রাঙা চরণ।।
রাগঃ
তালঃ কাহার্বা

কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জরি-কর্ণে। আমি ভুবন ভুলাতে আসি গন্ধে ও বর্ণে।। মোরে চেন কি? মোর আঁচলে চাঁপা, হেনা যুঁই অতসী। মোর বনের সাজিতে ভরা পলাশ বকুল নব আমের মুকুল, মম উত্তরী ঝলমল কিশলয়ে পর্ণে।। আনি’ মলয়-গিরি হ’তে চন্দন-গন্ধ হৃদয়-উদাস-করা সমীর সুমন্দ, ছড়াই আবির হাসি জোছনার স্বর্ণে।।
রাগঃ বসন্ত
তালঃ
কে তুমি দূরের সাথি এলে ফুল ঝরার বেলায়। বিদায়ের বংশী বাজে ভাঙা মোর প্রাণের মেলায়॥ গোধূলির মায়ায় ভুলে এলে হায় সন্ধ্যা-কূলে, দীপহীন মোর দেউলে এলে কোন্ আলোর খেলায়॥ সেদিনো প্রভাতে মোর বেজেছে আশাবরি, পূরবীর কান্না শুনি আজি মোর শূন্য ভরি। অবেলায় কুঞ্জবীথি এলে মোর শেষ অতিথি, ঝরা ফুল শেষের গীতি দিনু দান তোমার গলায়॥
রাগঃ পূরবী
তালঃ একতাল
কেন আজ নতুন ক’রে পরান তোমারে পাইতে চায়। এত কাছে আছো তবু কেন বুকে অসহ বিরহ হায়।। রূপ-সরসীতে ফুটালে পদ্মিনী বঁধু দিলে সুরভি রসঘন মধু, তবু শীর্ণা তনু কেন চায় গোধুলি রাঙা-শাড়ি - আল্তা পরিতে কেন সাধ যায়।। বনশ্রী কাঁদে প্রেম কণ্ঠ জড়ায়ে ওলো নিরাভরণা অথই জলে কাঁদে প্রেম ঘন কমল খোঁপায় কেন পর না, কেন তব সুরের কপোতী মুক্তামালা চুড়ি কাঁকন পরায়।।
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan