
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

পিয়া গেছে কবে পরদেশ পিউ কাঁহা ডাকে পাপিয়া, দোয়েল শ্যামার শিসে তারি হুতাশ উঠিছে ছাপিয়া।। পাতারি আড়ালে মুখ ঢাকি' মুহুমুহু কুহু ওঠে ডাকি, বাজে ধ্বনি তারি উহু উহু বিরহী পরাণ ব্যাপিয়া।। 'বউ কথা কও' পাখি ডাকে — কেন মনে প'ড়ে যায় তাকে, কথা কও বউ — ডাকিত সে মোরে, নিশীথ উঠিত কাঁপিয়া।।
রাগঃ পাহাড়ি মিশ্র
তালঃ কাহার্বা

পুঁথির বিধান যাক পুড়ে তোর, বিধির বিধান সত্য হোক! (এই) খোদার উপর খোদকারী তোর মানবে না আর সর্বলোক।। নানান মুনির নানান মত্ যে, মানবি বল্ সে কার শাসন? কয়জনার বা রাখবি মন? একজনকে মানলে করবে আর এক সমাজ নির্বাসন, চারদিকে শৃঙ্খল বাঁধন! সকল পথে লক্ষ্য যিনি চোখ পুরে নে তাঁর আলোক।। জাতের চেয়ে মানুষ সত্য, অধিক সত্য প্রাণের টান প্রাণ-ঘরে সব এক সমান। বিশ্ব-পিতার সিংহ-আসল প্রাণ বেদীতেই অধিষ্ঠান, আত্মার আসন তাইত প্রাণ। জাত-সমাজের নাই সেথা ঠাই জগন্নাথের সাম্য লোক জগন্নাথের তীর্থ লোক।। চিনেছিলেন খ্রিষ্ট, বুদ্ধ, কৃষ্ণ, মোহাম্মদ ও রাম মানুষ কী আর কী তার দাম! (তাই) মানুষ যাদের করত ঘৃণা, তাদের বুকে দিলেন স্থান, গান্ধী আবার গান সে-গান। (তোরা) মানব-শত্রু, তোদেরই হায় ফুটল না সেই জ্ঞানের চোখ।।
রাগঃ আলাহিয়া বিলাবল
তালঃ দ্রুত-দাদ্রা

পরদেশী মেঘ যাও রে ফিরে। বলিও আমার পরদেশী রে।। সে দেশে যবে বাদল ঝরে কাঁদে নাকি প্রাণ একেলা ঘরে, বিরহ-ব্যথা নাহি কি সেথা বাজে না বাঁশি নদীর তীরে।। বাদল-রাতে ডাকিলে ‘পিয়া পিয়া পাপিয়া’, বেদনায় ভ’রে ওঠে নাকি রে কাহারো হিয়া। ফোটে যবে ফুল, ওঠে যবে চাঁদ জাগে না সেথা কি প্রাণে কোন সাধ, দেয় না কেহ গুরু গঞ্জনা সে দেশে বুঝি কুলবতী রে।।
রাগঃ সিংহেন্দ্র মধ্যম (দক্ষিণী রাগ)
তালঃ আদ্ধা
শিল্পীঃ ইন্দ্রানী গাঙ্গুলি
বি. দ্র.: স্বরলিপি অনির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত

প্রভাত বীণা তব বাজে হে উদার অম্বর মাঝে হে।। তুষার কান্তি তব প্রশান্তি শুভ্র আলোকে রাজে হে।। তব আনন্দিত গভীর বাণী শোনে ত্রিভুবন যুক্ত পাণি মন্ত্রমুগ্ধ ভাব গঙ্গা নিস্তরঙ্গা লাজে হে।।
রাগঃ ভৈরবী
তালঃ তোওড়া

পান্সে জোছ্নাতে কে চল গো পানসি বেয়ে’। ঢেউ-এর তালে তালে বাঁশিতে গজল গেয়ে’।। মেঘের ফাঁকে ফোটে বাঁকা শশীর চিকন হাসি, উজান বেয়ে চল তুমি কি তার চোখে চেয়ে।। ও-পারে লুকায়ে আঁধার গভীর ঘন বন-ছায়, আকাশে হেলান দিয়ে আলসে পাহাড় ঘুমায়। ঘুমায়ে দূরে সে কোন গ্রাম বাসরে পল্লী-বধূর প্রায় এ-পারে ধূ-ধূ বালুচর যেন নদীর আঁচল লুটায়। ছাড়ি’ এ সুখ-বাস চলেছ কোথায় গো নেয়ে।। নদীর দু’তীরে টানে বেতস-লতা উত্তরীয়, চমকি’ উঠি’ চখি ডাকে মুহু মুহু ‘কিও!’ চকোরী চাঁদে ভুলি’ চাহে তব মুখপানে, কেঁদে পাপিয়া শুধায়, ‘পিউ কাঁহা, কাঁহা পিও।’ তুমি যাও আপন-বিভোল স্বপনে নয়ন ছেয়ে’।।
রাগঃ পিলু-খাম্বাজ মিশ্র
তালঃ দাদ্রা

প্রভু তোমাতে যে করে প্রাণ নিবেদন ভয় নাহি আর তার শত সে বিপদে আপদে তাহার হাত ধরে কর পার॥ তার দুঃখে শোকে ভাবনায় ভয়ে তব নাম রাজে সান্ত্বনা হয়ে পার হয়ে যায় তব নাম লয়ে দুস্তর পারাবার॥ ঝড় ঝঞ্ঝায় প্রাণ শিখা তার শান্ত অচঞ্চল টলমল করে রূপে রসে তার জীবনের শতদল। যেমন পরম র্ভিরতায় শিশু তার মার বক্ষে ঘুমায় তোমারে যে পায় সে জন তেমনি ডরে নাহি সংসার॥
রাগঃ
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan