
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

পিয়া পাপিয়া পিয়া বোলে। ‘পিউ পিউ পিউ কাঁহা’ পাপিয়া পিয়া বোলে।। সে পিয়া পিয়া সুরে বাদল ঝুরে, নদী-তরঙ্গ দোলে। কূলে কূলে কুলু কুলু নদী-তরঙ্গ দোলে। ফুটিল দল মেলি’ কেতকী, বেলি, শিখী পেখম খোলে। দু’লে দু’লে দু’লে নেচে’ শিখী পেখম খোলে।। পিয়ায় যা’রা নাহি পেল হেথায়, তাহারা কি এসেছে ধরায় পুন হইয়া পাপিয়া পাখি? দেখিয়া ঘরে ঘরে তরুণীর কালো আঁখি ‘পিউ কাঁহা পিউ কাঁহা’ আজিও উঠিছে ডাকি’! পিয়া পাপিয়া পিয়া বোলে।।
রাগঃ পিলু
তালঃ দাদ্রা

প্রিয় মুহরে-নবুয়ত-ধারী হে হজরত (প্রিয়) তারিতে উম্মত এলে ধরায় মোহাম্মদ মোস্তফা, আমহদ মুরতজা নাম জপিতে নয়নে আঁসু ঝরায়।। দিলে মুখে তক্বির, দিলে বুকে তৌহিদ দিলে দুঃখেরই সান্ত্বনা খুশির ঈদ দিলে প্রাণে ঈমান, দিলে হাতে কোরআন শিরে শিরতাজ নাম মুসলিম আমায়।। তব সব নসিহত মোরা গিয়াছি ভুলে শুধু নাম তব আছে জেগে প্রাণের কূলে ও-নামে এ প্রাণ-সিন্ধু তব দুলে আমি ঐ নামে ত’রে যাব, আছি আশায়।।
রাগঃ
তালঃ ঝাঁপতাল

পুবান হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া যাও রে বইয়া এই গরিবের সালামখানি লইয়া।। কাবার জিয়ারতের আমার নাই সম্বল ভাই সারা জনম সাধ ছিল যে মদিনাতে যাই (রে ভাই) মিটল না সাধ, দিন গেল মোর দুনিয়ার বোঝা বইয়া।। (তোমার) পানির সাথে লইয়া যাও রে আমার চোখের পানি লইয়া যাও রে এই নিরাশের, দীর্ঘ নিশাসখানি। নবীজীর রওজায় কাঁদিও ভাই রে আমার হইয়া।। মা ফাতেমা হজরত আলীর মাজার যথায় আছে আমার সালাম দিয়া আইস তাদের পায়ের কাছে (রে ভাই!) কাবায় মোনাজাত করিও আমার কথা কইয়া।।
রাগঃ
তালঃ কাহার্বা
১.

২.

পুব সাগরে ডুব দিয়ে ঐ সোনার রবি উঠ্ল রে। রাতের চোখের অশ্রু ঝ’রে কুসুম হয়ে ফুট্ল রে।। যাত্রী ওরে যেতে হবে গভীর ব্যথা পেতে হবে, তাই মিলন রাতের বালুর মালা জাগরণে টট্ল রে।।
নাটক : ‘মধুমালা’ (ঘুমপরীর গান)
রাগঃ
তালঃ
পেয়ে আমি হারায়েছি গো আমার বুকের হারামণি। গানের প্রদীপ জ্বেলে তা’রেই খুঁজে ফিরি দিন-রজনী।। সে ছিল গো মধ্যমণি আমার মনের মণি-মালায়, রেখেছিলাম লুকিয়ে তায়, মানিক যেমন রাখে ফণী।। স্নিগ্ধ জ্যোতি নিয়ে সে মোর এসেছিল দগ্ধ বুকে, অসীম আঁধার হাত্ড়ে ফিরি খুঁজি তারি রূপ-লাবণি।। হারিয়ে যে যায় হায় কেন সে যায় হারিয়ে চিরতরে, মিলন-বেলাভুমে বাজে বিরহেরই রোদন-ধ্বনি।।
রাগঃ কানাড়া মিশ্র
তালঃ কাওয়ালি
প্রিয় কোথায় তুমি কোন গহনে কোন ধ্রুবলোকে কোন দূর গগনে।। খোঁজে কানন তোমায় মেলি' কুসুম-আঁখি, 'তুমি কোথায়' বলি' ডাকে বনের পাখি। আছ ঠকুর হয়ে কোন দেবালয়ে কোন শ্রাবন-মেঘে দখিনা পবনে।। সিন্ধু-বুকে মুখে লুকায়ে নদী 'তুমি কোথায়' বলি' কাঁদে নিরবধি। জ্বালি' তারার বাতি খোঁজে আঁধার রাতি, তোমায় খুঁজিয়া নিভিল জ্যোতি মোর নয়নে।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan