
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

পুষ্পিত মোর তনুর কাননে হায়। ওগো ফুলধনু, লগ্ন যে ব’য়ে যায়।। আজি ফাগুন ঋতু উৎসবে এ দেহ দেউল শূন্য কি রবে, রতির আরতি ধূপ কি পুড়িবে বিফল কামনায়।।
রাগঃ
তালঃ
প্রিয়তম হে, আমি যে তোমারি চির-আরাধিকা। তব নাম গেয়ে প্রেম-বৃন্দাবনে ফিরি ব্রজ-বালিকা।। মম নয়ন দুটি তব দেবালয়ে জ্বলে নিশিদিন আরতি-প্রদীপ হয়ে নাম-কলঙ্ক তব হরি-চন্দন মোর গলার মালিকা।। মোরে শরণ দাও তব চরণে কর অবনমিতা, জনমে জনমে হয়ো প্রভু তুমি, আমি হব দয়িতা। শুধু নাম শুনি, নাথ মনে মনে আমি স্বয়ম্বরা হয়েছি গোপনে, বড় সাধ প্রাণে র’ব তোমারি ধ্যানে হব শ্যাম-সাধিকা।।
রাগঃ
তালঃ কাহার্বা

(প্রভু) রাখ এ মিনতি ত্রিভুবন-পতি তব পদে মতি। আঁখির আগে যেন সদা জাগে তব ধ্রুব-জ্যোতি।। সংসার মরুমাঝে তুমি মেঘ-মায়া, বিষাদ-শোক তাপে তুমি তরু-ছায়া, সান্ত্বনা দাতা তুমি দুঃখ ত্রাতা অগতির গতি।। জননীর মত আছ ঊর্ধ্বে জাগি জলে স্থলে শূন্যে অগণিত তব দান মোদের লাগি১। ঝঞ্ঝার মাঝে তব বিষাণ বাজে, সহসা ঢলি পড় বনে ফুল-সাজে, কোমলে কঠোরে হে প্রভু বিরাজে তব মহাশক্তি।।
১. দোলে কালো নিশার কোলে / আলো-উষসী / তিমির তলে তব তিলক জ্বলে / ঐ পূর্ণ শশী।
রাগঃ ভৈরবী
তালঃ কাওয়ালী

প্রেমের হাওয়া বইল যখন মুকুল গেল ঝ’রে। প্রদীপ নিভে রইল, যখন তুমি এলে ঘরে।। তোমার আসার লগ্ন এলো যে-দিন আশা ফুরিয়ে গেল, মন গিয়াছে ম’রে যখন পেলাম মনোহরে।। আঘাত দিয়ে দিয়ে যে-দিন করলে পাষাণ মোরে, সেদিন নিয়ে বসালে হায়! তোমার ঠাকুর ঘরে। তোমার শুভ দৃষ্টি লাগি’ বহু সে-যুগ ছিলাম জাগি’ আজি কি বেলা-শেষে তুমি এলে স্বয়ম্বরে।।
রাগঃ
তালঃ
পেয়ে কেন নাহি পাই হৃদয়ে মম হে চির-সুদূর প্রিয়তম॥ তুমি আকাশের চাঁদ আমি পাতিয়া সরসী-ফাঁদ জনম জনম কাঁদি কুমুদীর সম॥ নিখিলের রূপে রূপে দেখা দাও চুপে চুপে এলে না মূরতি ধরি তুমি নিরুপম॥
রাগঃ খাম্বাজ
তালঃ যৎ

পথে পথে ফের সাথে মোর বাঁশরিওয়ালা। নওলকিশোর বাঁশরিওয়ালা।। তোমার নূপুর আমার চরণে আপনি সাধিয়া পরালে কালা।। নিভাইয়া মোর ভবন-প্রদীপ দেখালে নিখিল ভুবনে আলা।। কুল লাজ মান সকল হরি’ হরি করিলে মোরে ব্রজের বালা।।
রাগঃ সিন্ধু-কাফি
তালঃ কাহার্বা
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan