
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

[ওম্ সর্বমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে। শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে।।] জয় দুর্গা, জননী, দাও শক্তি শুদ্ধ জ্ঞান দাও, দাও প্রেম-ভক্তি, অসুর-সংহারি কবচ-অস্ত্র দাও মা, বাঁধি বাহুতে।। অর্থ-বিভব দাও, যশ দাও মাগো, প্রতি ঘরে দাও শান্তি, পরম-অমৃত দাও, দূর কর’ মৃত্যু-সম বাঁচিয়া থাকার এই ক্লান্তি। শ্রান্তিবিহীন উৎসাহ দাও কর্মে নবীন দীক্ষা দাও শক্তির ধর্মে মোদের রক্ষা কর’ বরাভয় বর্মে, চিন্ময় জ্যোতি দাও প্রতি অণুতে।।
রাগঃ
তালঃ কাহার্বা

বিরহী বেণুকা যেন বাজে সখি ছায়ানটে। উথলি’ উঠিল বারি শীর্ণা যমুনাতটে।। নীরব কুঞ্জে কুহু গেয়ে ওঠে মুহু মুহু, আঁধার মধু বনে বকুল চম্পা ফোটে।। সহসা সরস হল বিরস বৃন্দাবন, চন্দ্রা যামিনী হাসে খুলি মেঘ-গুণ্ঠন। সে এলো, তারে নিরখি’ পরান কি রবে সখি, আবেশে অঙ্গ মম থরথর কেঁপে ওঠে।।
রাগঃ ছায়ানট
তালঃ ত্রিতাল
ঈদের খুশির তুফানে আজ ভাসলো দো জাহান এই তুফানে ডুবু ডুবু জমিন ও আসমান।। ঈদের চাঁদের পানসি ছেড়ে বেহেশত হতে কে পাঠালো এত খুশি দুখের জগতে শোন ঈদগাহ হতে ভেসে আসে তাহারি আজান।।
রেকর্ড-নাটিকা:‘ঈদুল ফেতর’
রাগঃ
তালঃ কাহার্বা

জরীন হরফে লেখা রূপালি হরফে লেখা (নীল) আসমানের কোরআন। সেথা তারায় তারায় খোদার কালাম (তোরা) পড়, রে মুসলমান নীল আসমানের কোরআন।। সেথা ঈদের চাঁদে লেখা মোহাম্মদের ‘মীম’-এর রেখা, সুরুযেরই বাতি জ্বেলে’ পড়ে রেজোয়ান।। খোদার আরশ লুকিয়ে আছে ঐ কোরআনের মাঝে, খোঁজে ফকির-দরবেশ সেই আরশ সকাল-সাঁঝে। খোদার দিদার চাস রে, যদি পড় এ কোরআন নিরবধি; খোদার নুরের রওশনীতে রাঙ রে দেহ-প্রাণ।।
রাগঃ
তালঃ দাদ্রা

এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানী। শস্য-শ্যামল ফসল-ভরা মাঠের ডালিখানি খোদা তোমার মেহেরবানী।। তুমি কতই দিলে রতন ভাই বেরাদর পুত্র স্বজন ক্ষুধা পেলেই অন্ন জোগাও মানি চাই না মানি।। খোদা তোমার হুকুম তরক করি আমি প্রতি পায় তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ-হাশরে পথ না ভুলি তাইতো দিলে পাক কোরানের বাণী।।
রাগঃ
তালঃ কাহার্বা

ফাগুন ফুরাবে যবে — উঠিবে দীরঘ শ্বাস চম্পার বনে কোয়েলা নীরব হবে।। আমারে সেদিন যদি স্মরণে আসে বেদনা জাগে ঝরা ফুল সুবাসে আমার স্মৃতি যত ঝরা পাতার মত ফেলিয়া দিও নীরবে।। যবে বাসর নিশি ফুরাবে রাতের মিলন-মালা প্রভাতে মলিন হবে; সুখ শশী অস্ত যাবে — আসিবে জীবনে তব বৈশাখী মলিন হবে; লুটাবে পথের' পরে ভেঙে যাবে ঘর সেদিন স্মরণে তব আসিবে কি তাহারে গৃহহীন করিয়াছ যাহারে ভবে।।
রাগঃ বাহার মিশ্র
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan