
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

ওগো সুন্দর! তুমি আসিবে বলিয়া বনপথে পড়ে ঝরি’ (রাঙা) অশোকের মঞ্জরি। হাসে বনদেবী বেণীতে জড়ায়ে মালতীর বল্লরী, নব কিশলয় পরি’।। কুমুদী-কলিকা ঈষৎ হেলিয়া চাঁদেরে নেহারি হাস মুচিকিয়া, মহুয়ার বনে ভ্রম-ভ্রমরী ফিরিতেছে গুঞ্জরি’।। যাহা কিছু হেরি ভাল লাগে আজ লুকাইতে নারি হাসি, কাজ করি আর শুনি যেন কানে মিঠে পাহাড়িয়া বাঁশি। এক শাড়ি খুলে পরি’ আর শাড়ি বারে বারে মুখ মুকুরে নেহারি, দুরু দুরু হিয়া উঠে চমকিয়া, অকারণে লাজে মরি।।
রাগঃ
তালঃ কাহার্বা
পুরুষ : তুমি ফুল আমি সুতো গাঁথিব মালা স্ত্রী : সহিতে হবে মোরে সুচির জ্বালা॥ পুরুষ : দুলিবে গলে মোর বুকের’ পরে স্ত্রী : ফেলে দিবে বাসি হলে নিশি-ভোরে বন-কুসুম ঝরি বনে নিরালা॥ পুরুষ : তব কুঞ্জ-গলি আসে দখিন-হাওয়া আসে চপল অলি স্ত্রী : তা’রা রূপ-পিয়াসি তা’রা ছিঁড়ে না কলি। তা’রা বনের বাহিরে মোরে নেবে না কালা। পুরুষ : তবে চলিয়া যাই আমি নিরাশা ল’য়ে স্ত্রী : না, না, যেয়ো না যেয়ো না, থাক গো বুকে শিশির হয়ে। পুরুষ : এসো নব প্রেমে করি বন উজালা। দ্বৈত : এসো নব প্রেমে করি বন উজালা।
রাগঃ
তালঃ কাহার্বা

আরো কতদিন বাকি তোমারে পাওয়ার আগে বুঝি হায়! নিভে যায় মোর আঁখি।। কত আখি-তারা নিভিয়া গিয়াছে কাদিয়া তোমার লাগি' সেই আখিগুলি তারা হয়ে আজো আকাশে রয়েছে জাগি যেন নীড়-হারা পাখি।। যত লোকে আমি তোমারি বিরহে ফেলেছি অশ্রু-জল ফুল হয়ে সেই অশ্রু ছুইতে চাহে, চাহে তব পদতল সে-সাধ মিটিবে নাকি।।
রাগঃ
তালঃ দাদ্রা

নিদাঘের খর তাপে ক্লান্ত এ ধরণী। মাধুরী হারায়ে হল পাণ্ডুর বরণী।। পিঙ্গল জটাজাল, তেজ তার অশনি। বৈশাখী ভোরে স্মরি’ রুদ্রাণী জননী।। ধূলি-ধূসরিত প্রসারিত অম্বর বুক-ভরা তৃষা তার, চাহে সে নটবর, শ্যামলী মেঘ-মালা, সেই তার জলধর — দাহনের অবসানে জুড়াইবে আপনি।।
রাগঃ শিবরঞ্জনী-বসন্ত-পঞ্চম
তালঃ কাহার্বা
চৌরঙ্গী হ্যায় ইয়ে চৌরঙ্গী। ইসকী দুনিয়া রং বেরংগী।। গোরে, কালে আওবে, যাওবে আপনি আপনি ছাব দেখলাবে, ই ড্যগর মেঁ সব সংসার — ইসকী দুনিয়া রঙ্গ বেরংগী।। কিতনে আওবে রাজাবাবু কিতনে হামসে বেকারি, কিতনে আপনে গুলকে বন্দে কিতনে প্রেম-পূজারী। কোই কিসিকো রাব লাগায়ে কোই য়া কর খুদ খো যায়ে সিধা রাস্তা ফির হাজার ইসকী দুনিয়া রঙ্গ বেরংগী।।
রাগঃ
তালঃ কাহার্বা

ওরে আয় অশুচি আয়রে পতিত এবার মায়ের পূজা হবে। যেথা সকল জাতির সকল মানুষ নির্ভয়ে মা’র চরণ ছোবে। (সেথা) এবার মায়ের পূজা হবে॥ সেথা নাই মন্দির নাই পূজারি নাই শাস্ত্র নাইরে দ্বারী, সেথা মা বলে যে ডাকবে এসে মা তাহারেই কোলে লবে॥ মা সিংহ-আসন হ’তে নেমে বসেছে দেখ্ ধূলির তলে মার মঙ্গল ঘট পূর্ণ হবে সবার ছোঁওয়া তীর্থ জলে। মোরা জননীকে দেখিনি, তাই ভাইকে আঘাত হেনেছে ভাই, আজ মাকে দেখে বুঝবি মোরা এক মা’র সন্তান সবে। এবার ত্রিলোক জুড়ে পড়বে সাড়া মাতৃ মন্ত্র মাভৈঃ রবে॥
রাগঃ
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan