
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

স্ত্রী : সই কই লো আমার ঘর নিকোবার ন্যাতা। পুরুষ : আহা ন্যাতা নয় গো শীতের কাঁথা এই যে আমি হেথা॥ স্ত্রী : সই-লো ওলো সই, আমার ছাই ফ্যালবার ভাঙাদ কুলো কই ? পুরুষ : কুলোর বাতাস চুলোর ছাই স্বামী বলো কিম্বা ভাই, (ওলো) এই যে তোমার আমি। উভয়ে : মিলেছি রাজ যোটক দুয়ে পুরুষ : গিঁটে বাত ওরে বাবা রে বাবা গিঁটে বাত স্ত্রী : আর ফিকের ব্যথা, ওরে মা রে, মা আর ফিকের ব্যথা॥ ওলো সই বাপের বাড়ি যাব আমি এ ঘরে রব না, পুরুষ : দেখো পুরুষের রাগ করে আনাগোনা আমিও যাব শ্বশুর বাড়ি, ওরে রেমো নিয়ে আয় ব্যাগ ছাতা। উভয়ে : নথে এবং নাথে এম্নি যুদ্ধ। পুরুষ : গুঁতোগুতি স্ত্রী : জড়াজড়ি পুরুষ : ছাতা-ছড়ি স্ত্রী : খুনতি-বেড়ী উভয়ে : হাতা॥
রাগঃ
তালঃ কাহার্বা

তুমি প্রভাতের সকরুণ ভৈরবী। শিশির-সজল ভোরের আকাশে ভাসে তোমারি উদাস ছবি।। বিষাদ গভীর কার কল্পনা রূপ ধ’রে তুমি ফের আনমনা, তোমারি মূরতি ধেয়ায় স্বপনে বিরহী সুরের কবি।। তুমি ধরা দিতে যেন আস নাই ধরণীতে, একা-একা খেলা খেল সারাবেলা সাথিহীন তরণীতে। আঘাত হানিয়া সে-কোন্ নিঠুর জাগাবে তোমাতে আশাবরি সুর, পাষাণ টুটিয়া গলিয়া পড়িবে অশ্রুর জাহ্নবী।।
রাগঃ
তালঃ কাহার্বা

ধীরে বহ ভোরের হাওয়া ধীরে বহ ধীরে ঘুমায়ে রয়েছে প্রিয়া এই পিয়াল নদীর তীরে।। যে ফুল ঝরিল ভোর রাতে সে ঘুমায় তাহার সাথে ঝরাপাতার মন্দিরে।। শান্ত উদাস আকাশ নীরবে আছে চেয়ে' ধীরে বহ নদী সকরুণ গান গেয়ে। ছলছল চোখে শুকতারা হেরিছে পলক-হারা তার বিদায় বেলার সঙ্গীরে।।
রাগঃ
তালঃ দাদ্রা

সন্ধ্যামালতী যবে ফুলবনে ঝুরে কে আসি’ বাজালে বাঁশি ভৈরবী সুরে।। সাঁঝের পূর্ণ চাঁদে অরুণ ভাবিয়া পাপিয়া প্রভাতী সুরে উঠিল গাহিয়া ভোরের কমল ভেবে সাঁঝের শাপলা ফুলে গুঞ্জরে ভ্রমর ঘুরে’ ঘুরে’।। বিকালের বিষাদে ঢাকা ছিল বনভূমি সকালের মল্লিকা ফুটাইলে তুমি, রাঙিয়া ঊষার রঙে গোধূলি-লগন শোনালে আশার বাণী বিরহ-বিধুরে।।
রাগঃ ধানশ্রী (ভৈরবী ঠাট)
তালঃ ত্রিতাল

পুরুষ : এলে তুমি কে, কে ওগো তরুণা অরুণা করুণা সল চোখে। স্ত্রী : আমি তব মনের বনের পথে ঝিরি ঝিরি গিরি-নির্ঝরিণী আমি যৌবন-উন্মনা হরিণী মানসলোকে।। পুরুষ : ভেসে যাওয়া মেঘের সজল ছায়া ক্ষণিক মায়া তুমি প্রিয়া স্বপনে আসি' বাজায়ে বাঁশি স্বপনে যাও মিশাইয়া। স্ত্রী : বাহুর বাঁধনে দিই না ধরা — আমি স্বপন-স্বয়ম্বরা সঙ্গীতে জাগাই ইঙ্গিতে ফোটাই তোমার প্রেমের যুঁই-কোরকে। পুরুষ : আধেক প্রকাশ স্ত্রী : আধেক গোপন পুরুষ : আধো জাগরণ স্ত্রী : আধেক স্বপন উভয়ে : খেলিব খেলা ছায়া-আলোকে।।
রাগঃ
তালঃ কাহার্বা

ক্ষমা সুন্দর আল্লা, মোদের ভয় দেখিও না আর। দোজখের ভয়ে হতে পারিনা হে প্রিয়তম, বেড়াপার।। কেন দুনিয়ায় পাঠাইলে কেন গুনাহের বোঝা দিলে, তুমি তো জানিতে দুনিয়ায় পুড়ে মরিব যে তিলে তিলে। হেথা পদে পদে করি অপরাধ তোমারে পাওয়ার তবু জাগে সাধ, অপরাধ শুধু দেখ কি গো তুমি, রোদন দেখনা তার।। হে পরম প্রিয়, তোমারে খুঁজিতে গিয়া মোরা কত ভুল পথে চলি তুমি ভেবে খেলি সুন্দর মায়া নিয়া পরে বিষের দাহনে জ্বলি।। তুমি জান স্বামী তব পথে কত কণ্টক, কত বাধা, যে পথে যাই সেই পথে লাগে দুনিয়ার ধুলো-কাদা। জন্ম-অন্ধ জানি না কাহারে তুমি ভেবে হাত জড়াইয়া ধরে, দু’চোখে নূরের তৃষ্ণা ল’য়ে কি পাব দোজখের নীর।।
রাগঃ
তালঃ
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan