
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

মেঘের ডমরু ঘন বাজে। বিজলি চমকায় আমার বনছায়, মনের ময়ূর যেন সাজে॥ সঘন শ্রাবণ গগন-তলে রিমি ঝিমি ঝিম্ নবধারা জলে, চরণ-ধ্বনি বাজায় কে সে — নয়ন লুটায় তারি লাজে॥ ওড়ে গগন-তলে গানের বলাকা, শিহরণ জাগে উজ্জ্বল পাখা। সুদূরের মেঘে অলকার পানে ভেসে চ’লে যায় শ্রাবণের গানে, কাহার ঠিকানা খুঁজিয়া বেড়ায় — হৃদয়ে কার স্মৃতি রাজে॥
রাগঃ
তালঃ ত্রিতাল
ওরে বনের ময়ূর কোথায় পেলি এমন চিত্রপাখা তোর পাখাতে হরির স্মৃতি পাখার শ্রী কি আঁকা॥ তারই মতন হেলে দুলে নাচিস্ রে তুই পেখম খুলে তনুতে তোর ওরে শ্যামের আঁখির নীলাঞ্জন মাখা॥ হারিয়ে নব কিশোরে, দিবা-নিশি ঘুরি তাই কি শ্যামের বিভূতি তুই আনলি ক’রে চুরি। সান্ত্বনা কি দিতে মোরে শ্যামল রেখে গেছে তোরে তাইতো তোরে হেরি ওরে যায় না কাঁদন্ রাখা॥
রাগঃ
তালঃ কাহার্বা

তোমার প্রেমে সন্দেহ মোর দুর কর নাথ ভক্তি দাও। যেখানে হোক তুমি আছ — এই বিশ্বাস শক্তি দাও।। যে কোন জনমে আমি পাইব পাব তোমায় আমি অবিশ্বাসের আঁধার রাতে তোমায় পাওয়ার পথ দেখাও।। শত দুঃখ ব্যথার মাঝে এইটুকু দাও শন্তি নাথ। কাঁদিবে তুমি আমার দুঃখে আজকে যতই দাও আঘাত।। হয়ত কোটি জনম পরে পাব তোমায় আমার করে, তোমায় আমায় মিলন হবে এই আশাতেই মন দোলাও।।
রাগঃ ছায়ানট
তালঃ একতাল

বনকুসুম-তনু তুমি কি মধুমতী! ঢল ঢল নয়নে রস-ঘন মিনতি।। রুমুঝুমু ঘুমুরে ঘুমুঘুমু বিবশা নিথর বসুমতী, নিশিমদ-অলসা, মুরছিত চরণে শত মদন রতি।। রস-ছলছল গো তব মধু কলসে ঝরঝর ঝরনা অনুখন বরষে, অরুণিত নয়না মধুর রসবতী।।১
১. বধুরম মধুরম মধুর রসবতী।।
রাগঃ
তালঃ মধুমতী (৮ মাত্রা)
বিদেশিনী বিদেশিনী চিনি চিনি ঐ চরণের নূপুর রিনিঝিনি॥ দীপ জেগে ওঠে পাথার জলে তোমার চরণ-ছন্দে, নাচে গাঙচিল সিন্ধু-কপোত তোমারি সুরে আনন্দে। মুকুতা কাঁদিছে হার্ হ’তে ওগো তোমার বেণীর বন্ধে। মলয়ে শুনেছি তোমার বলয় চুড়ির রিনিঠিনি॥ সাগর-সলিল হয়েছে সুনীল তোমার তনুর বর্ণে, তোমার আঁখির আলো ঝলমল দেবদারু তরু-পর্ণে। অস্ত-তপন হয়েছে রঙিন তোমার হাসির স্বর্ণে শঙ্খ-ধবল বেলাভূমে খেল সাগর-নটিনী॥
রাগঃ
তালঃ ফের্তা (কাহার্বা ও দাদ্রা)

বিজলি খেলে আকাশে কেন — কে জানে গো কে জানে। কোন্ চপলের চকিত চাওয়া চমকে বেড়ায় দূর বিমানে।। মেঘের ডাকে সিন্ধু-কূলে অশান্ত স্রোত উঠ্লে দুলে, সজল ভাষায় শ্যামল যেন কইল কথা কানে কানে।। বারি-ধারায় কাঁদে বুঝি মোর ঘনশ্যাম মোরে খুঁজি’, আজ বরষার দুখের রাতে বন্ধুরে মোর পেলাম প্রাণে।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan