
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

আমি পথ-মঞ্জরী ফুটেছি আঁধার রাতে। গোপন অশ্রু-সম রাতের নয়ন-পাতে।। দেবতা চাহে না মোরে গাঁথে না মালার ডোরে, অভিমানে তাই ভোরে শুকাই শিশির-সাথে।। মধুর সুরভি ছিল আমার পরাণ ভরা, আমার কামনা ছিল মালা হয়ে ঝ’রে পড়া। ভালোবাসা পেয়ে যদি আমি কাঁদিতাম নিরবধি, সে-বেদনা ছিল ভালো, সুখ ছিল সে-কাঁদাতে।।
রাগঃ পটমঞ্জরি
তালঃ ত্রিতাল (ঢিমা)

দেশে দেশে গেয়ে বেড়াই তোমার নামের গান হে খোদা, এ যে তোমারই হুকুম, তোমারই ফরমান।। এমনি তোমার নামের আছর – নামাজ রোজার নাই অবসর, তোমার নামের নেশায় সদা মশগুল মোর প্রাণ।। তকদিরে মোর এই লিখেছ হাজার গানের সুরে নিত্য দিব তোমার আজান আঁধার মিনার-চূড়ে। কাজের মাঝে হাটের পথে রণ-ভূমে এবাদতে আমি তোমার নাম শোনাব, করব শক্তি দান।।
রাগঃ
তালঃ কাহার্বা

কলঙ্কে মোর সকল দেহ হলো কৃষ্ণময় শ্যামের নামে হউক এবার আমার পরিচয়।। কলঙ্কিনীর তিলক এঁকে কলঙ্ক-চন্দন মেখে' আমি শোনাব গো ডেকে ডেকে কলঙ্কেরি জয়, কৃষ্ণ-কলঙ্কেরি জয়।। ভুবনে মোর ঠাঁই পেয়েছি ভবন হতে নেমে' হয়ে বৈরাগিনী আমার কৃষ্ণ-প্রিয়তমের প্রেমে। যারে কৃষ্ণ টানে বিপুল টানে সে কি কুলের বাধা মানে এই বিশ্ববৃজে ভাগ্যবতী সেই শ্রীমতী হয়।।
রাগঃ
তালঃ দাদ্রা

আমি আছি ব'লে দুখ পাও তুমি তাই আমি যাব চ'লে এবার ঘুমাও প্রদীপের কাজ শেষ হয়ে গেছে জ্ব'লে।। আর আসিবে না কোন অশান্তি আর আসিবে না ভয়ের ভ্রান্তি আর ভাঙিব না ঘুম নিশীথে গো 'জাগো প্রিয়া জাগো' বলে।। হয়তো আবার সুদূর শূন্য আকাশে বাজিবে বাশিঁ, গোপী-চন্দন গন্ধ আসিবে বাতায়ন পথে ভাসি'। চম্পার ডালে বিরহী পাপিয়া 'পিয়া পিয়া' বলে উঠিবে ডাকিয়া বৃন্দাবন কি ভাসিবে (আসিবে) সেদিন রোদন-যমুনা জলে।।
রাগঃ
তালঃ দাদ্রা
ওরে সর্বনাশী! মেখে এলি এ কোন চুলোর ছাই! শ্মশান ছাড়া খেলার তোর জায়গা কি আর নাই॥ মুক্তকেশী, কেশ এলিয়ে ওমা বেড়াস কখন কোথায় গিয়ে আমি এক নিমেষ তোকে নিয়ে (আমি) শান্তি নাহি পাই॥ ওরে হাড়-জ্বালানী মেয়ে, হাড়ের মালা কোথায় পেলি, ভুবন-মোহন গৌরী রূপে কালি মেখে এলি! তোর গায়ের কালি চোখের জলে আমি ধুইয়ে দেব আয় মা কোলে; তোরে বুকে ধরেও মরি জ্ব’লে, আমি দিই মা গালি তাই॥
রাগঃ
তালঃ দাদ্রা

ও কালো বউ! জল আনিতে যেয়ো না আর বাজিয়ে মল। তোমায় দেখে শিউরে ওঠে কাজ্লা দীঘির কালো জল। ওগো কাজ্লা দীঘির কালো জল।। দেখে তোমার কালো আঁখি কালো কোকিল ওঠে ডাকি’ তোমার চোখের কাজল মাখি’ হয় সজল ঐ মেঘ-দল ওগো হয় সজল ঐ মেঘ-দল।। তোমার কালো রূপের মায়া দুপুর রোদে শীতল ছায়া কচি অশথ্ পাতায় টলে ঐ কালো রূপ টলমল।। ভাদর মাসের ভরা ঝিলে তোমার রূপের আদর মিলে গো — তোমার তনুর নিবিড় নীলে আকাশ করে টলমল। ঐ আকাশ করে টলমল।।
রাগঃ পাহাড়ি
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan