
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

মোর শ্যাম সুন্দর এসো। প্রেমের বৃন্দাবনে এসো হে ব্রজধাম-সুন্দর এসো।। এসো হৃদয়ে হৃদয়েশ মোর নয়নের আগে এসো হে। মোর নব-অনুরাগে এসো শ্যাম কোটি-কাম-সুন্দর এসো।। রস মানস গঙ্গার কূলে রসরাজ এসো এসো হে। এসো মুরলী বাজায়ে এসো হে, এসো ময়ূর নাচায়ে এসো হে মধাব, মধু-বনমাঝে, এসো এসো হে।। মোর মুখের ভাষায় এসো, মোর প্রাণের আশায় এসো। নবীন নীরদ ঘনশ্যাম রূপে রূপ-পিপাসায় এসো এসো মদন-মোহন শোভন অভিরাম-সুন্দর এসো।।
রাগঃ
তালঃ ফের্তা (দাদ্রা ও কাহার্বা)

ঐ ঘর ভোলানো সুরে কে গান গেয়ে যায় দূরে। তার সুরের সাথে সাথে মোর মন যেতে চায় উড়ে।। তা'র সহজ গলার তানে১ সে ফুল ফোটাতে জানে, তা'র সুরে ভাটির-টানে নব জোয়ার আসে ঘুরে।। তা'র সুরের অনুরাগে বুকে প্রণয়-বেদন জাগে; বনে ফুলের আগুন লাগে, ফুল সুধায় ওঠে পুরে।। বুঝি সুর-সোহাগে ওরি, পায় যৌবন কিশোরী, হিয়া বুঁদ হয়ে গো নেশায় তার পায়ে পায়ে ঘুরে।।
১. গানে
রাগঃ পিলু–ভৈরবী
তালঃ কাহার্বা
শিল্পীঃ সাবিহা মাহ্বুব

মেঘের ডমরু ঘন বাজে। বিজলি চমকায় আমার বনছায়, মনের ময়ূর যেন সাজে॥ সঘন শ্রাবণ গগন-তলে রিমি ঝিমি ঝিম্ নবধারা জলে, চরণ-ধ্বনি বাজায় কে সে — নয়ন লুটায় তারি লাজে॥ ওড়ে গগন-তলে গানের বলাকা, শিহরণ জাগে উজ্জ্বল পাখা। সুদূরের মেঘে অলকার পানে ভেসে চ’লে যায় শ্রাবণের গানে, কাহার ঠিকানা খুঁজিয়া বেড়ায় — হৃদয়ে কার স্মৃতি রাজে॥
রাগঃ
তালঃ ত্রিতাল
ডেকো না আর দূরের প্রিয়া থাকিতে দাও নিরালা। কি হবে হায় বিদায়-বেলায় এনে সুধার পিয়ালা।। সুখের দেশের পাখি তুমি কেন এলে এ বনে, আজ এ বনে জাগে শুদু কণ্টকের স্মৃতির জ্বালা।। মরুর বুকে কি ঘোর তৃষ্ণা বুঝিবে কি মেঘ-পরী, মিটিবে না আমার তৃষ্ণা ঐ আঁখি-জলে বালা।। আঁধার ঘরের আলো তুমি আমি রাতের আলেয়া, ভোলো আমায় চিরতরে, ফিরিয়ে নাও এ ফুল-মালা।।
রাগঃ ভীমপলশ্রী মিশ্র
তালঃ দাদ্রা

পথ-ভোলা কোন্ রাখাল ছেলে। সে এক্লা বাটে শূন্য মাঠে খেলে বেড়ায় বাঁশি ফেলে’।। কভু সাঁঝ-গগনে উদাস মনে চাহিয়া হেরে গো কারে, হেরে তারার উদয়, কভু চেয়ে রয়, সুদূর বন-কিনারে। হেরে সাঁঝের পাখি ফিরে গো যখন নীড়ের পানে পাখা মেলে’।। তা’র ধেনু ফিরে যায় গ্রামের পানে, আনমনে সে বসিয়া থাকে, ঐ সন্ধ্যাতারার দীপ যে জ্বালায় সে যেন কোথায় দেখেছে তাকে। তার নূপুর লুটায় পথের ধূলায় সে ফিরে নাহি চায়, কাহারে খোঁজে, দূর চাঁদের ভেলায় মেঘ-পরী যায় সে যেন তার ইশারা বোঝে। সে চির-উদাসী পথে ফেরে হায় সকল সুখে আগুন জ্বেলে।।
রাগঃ
তালঃ লোফা/কাহার্বা

(প্রভু) রাখ এ মিনতি ত্রিভুবন-পতি তব পদে মতি। আঁখির আগে যেন সদা জাগে তব ধ্রুব-জ্যোতি।। সংসার মরুমাঝে তুমি মেঘ-মায়া, বিষাদ-শোক তাপে তুমি তরু-ছায়া, সান্ত্বনা দাতা তুমি দুঃখ ত্রাতা অগতির গতি।। জননীর মত আছ ঊর্ধ্বে জাগি জলে স্থলে শূন্যে অগণিত তব দান মোদের লাগি১। ঝঞ্ঝার মাঝে তব বিষাণ বাজে, সহসা ঢলি পড় বনে ফুল-সাজে, কোমলে কঠোরে হে প্রভু বিরাজে তব মহাশক্তি।।
১. দোলে কালো নিশার কোলে / আলো-উষসী / তিমির তলে তব তিলক জ্বলে / ঐ পূর্ণ শশী।
রাগঃ ভৈরবী
তালঃ কাওয়ালী

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan