
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

লীলা-চঞ্চল ছন্দ দোদুল চল-চরণা। হেলে দুলে এলে কে গো গিরি-ঝরনা।। দুলিয়ে জলের জরিন বেণী নাচো আনন্দে রামধনুতে ওড়ে তব রাঙা ওড়না।। বুলবুলিরে গান গাওয়াও, নাচাও ময়ূরে, ফুল-ভূষণে সাজে কানন নিরাভরণা।। চাহিয়া আছি তোমার পথে, শুনেছি নূপুর। কবে মিলবে আমার প্রেম-পাথারে সাগর-শরণা।।
রাগঃ
তালঃ
সখি বাঁধো লো বাঁধো লো ঝুলনিয়া।। নামিল মেঘলা ঘোর বাদরিয়া।। চল কদম তমাল তলে গাহি কাজরিয়া চল লো গৌরী শ্যামলিয়া।। বাদল-পরীরা নাচে গগন-আঙিনায়, ঝমাঝম বৃষ্টি-নূপুর পায়। শোনো ঝমঝম বৃষ্টি নূপুর পায় এ হিয়া মেঘ হেরিয়া ওঠে মাতিয়া।। মেঘ-বেণীতে বেঁধে বিজলি-জরীন্ ফিতা, গাহিব দু’লে দু’লে শাওন-গীতি কবিতা, শুনিব বঁধুর বাঁশি বন-হরিণী চকিতা, দয়িত-বুকে হব বাদল-রাতে দয়িতা। পর মেঘ-নীল শাড়ি ধানী-রঙের চুনরিয়া, কাজলে মাজি’ লহ আঁখিয়া।।
রাগঃ পিলু
তালঃ ফের্তা (দ্রুত-দাদ্রা ও কাহার্বা)

ফুরাবে না এই মালা গাঁথা মোর ফুরাবে না এই ফুল এই হাসি ঐ চাঁপার সুরভি ভুল নহে, ভুল নহে, নহে ভুল॥ জানি জানি মোর জীবনের সঞ্চয়, রসঘন-মাধুরীতে হবে মধুময় তবে কেন আমার বকুল-কুঞ্জে বাঁশরি হইল আকুল॥ কৃষ্ণা তিথিতে নাই যদি হাসে চাঁদ, ফুরাবে না মোর পূর্ণ রসের সাধ যমুনার ঢেউ থাকুক আমার (আমি) নাই দেখিলাম কূল॥
চলচ্চিত্রঃ ‘দিকশূল’
রাগঃ
তালঃ কাহার্বা

মনের রঙ লেগেছে বনের পলাশ জবা অশোকে রঙের ঘোর জেগেছে পারুল কনক-চাঁপার চোখে।। মুহু মুহু বোলে কুহু কুহু কোয়েলা, মুকুলিত আমের ডালে গাল রেখে ফুলের গালে। দোয়েলা দোল দিয়ে যায়, ডালিম ফুলের নব-কোরকে।। ফুলের পরাগ ফাগের রেণু ঝুরু ঝুরু ঝরিছে গায়ে ঝিরি ঝিরি চৈতী বায়ে বকুল বনে ঝিমায় মধুপ মদির নেশার ঝোঁকে।। হরিত বনে হরষিত মনে হোরির হর্রা জাগে রঙিলা অনুরাগে নূতন প্রণয়-সাধ জাগে চাঁদের রাঙা আলোকে।।
রাগঃ
তালঃ কাহার্বা
শিল্পীঃ শিরিন আখতার

অম্বরে মেঘ-মৃদঙ বাজে জলদ-তালে লাগিল মাতন ঝড়ের নাচন ডালে ডালে।। দিগন্তের ঐ দুর্গ-মূলে ধূলি-গৈরিক কেতন দুলে কে দুরন্ত আগল খুলে ঘুম ভাঙালে।। থির সাগরের নীল তরঙ্গে আনন্দেরি সেই নাচনের তালে তালে বাজিল ভেরি। মাভৈঃ মাভৈঃ ডাক শুনি যার পথ ছেড়ে দে রথ এল তাঁর। দুর্দিনে সে বজ্র-শিখার আগুন জ্বালে।।
রাগঃ সিন্ধু
তালঃ তেওড়া

কোন্ দূরে ও-কে যায় চ’লে যায়, সে ফিরে ফিরে চায় করুণ চোখে। তার স্মৃতি মেশা হায়, চেনা-অচেনায় তারে দেখেছি কোথায় যেন সে-কোন্ লোকে।। শুনি স্বপ্নে তারি যেন বাঁশি মন-উদাসী তারি বার্তা আসে নব মধু-মাসে, পলাশ আশোকে।। কৃষ্ণচূড়া তার মালা লুটায় — চৈত্র-শেষে বনের ধূলায় কান্না-বিধুর তার ভৈরবী সুর প্রভাতী তারায় অশ্রু ঘনায়, চির-বিরহী চিনি ওকে।।
রাগঃ ভৈরবী মিশ্র
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan